এনসিপি কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের এর ‘কেমন সন্দ্বীপ চাই’ শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক    ০৫:৩৯ পিএম, ২০২৫-০৪-০৪    30

এনসিপি কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের এর ‘কেমন সন্দ্বীপ চাই’ শীর্ষক মতবিনিময় সভা

এনসিপি কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের এর উদ্যোগে সন্দ্বীপের তরুণ সমাজের সঙ্গে ‘কেমন সন্দ্বীপ চাই’ শীর্ষক মতবিনিময় সভা ও ঈদ উদযাপন অনুষ্ঠিত 

‎সন্দ্বীপের তরুণ সমাজ, এক্টিভিস্ট ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে ‘কেমন সন্দ্বীপ চাই’ শীর্ষক মতবিনিময় সভা ও ঈদ উদযাপন ৩ এপ্রিল, বৃহস্পতিবার বে-ভিউ গার্ডেন

রেস্টুরেন্টে এনসিপি কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ নুরুল ইসলাম।  

উক্ত ‎সভায় স্বাগত বক্তব্য রাখেন মোসলেহ উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুজাহিদুল ইসলাম তারেক, মনজুর মাওলা, আমির হোসেন জুয়েল ও ফারুক হোসাইন। 

‎‘কেমন সন্দ্বীপ চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় বক্তাদের মতামতে নাগরিক পার্টির কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের প্রতিনিধি আমির হোসেন আতিক বলেন, "সন্দ্বীপের উন্নয়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায়ের পথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

‎ইঞ্জিনিয়ার মাছুম বলেন,সন্দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি। টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। 

‎ফাহাদ মোস্তফা বলেন, আমাদের তরুণ সমাজকে সুশিক্ষিত ও সচেতন করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। সন্দ্বীপের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান বের করতে হবে।

‎সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এহসানুল মাহবুব জুবায়ের সন্দ্বীপের ভৌগোলিক অবস্থানগত সমস্যাগুলো চিহ্নিত করে, প্রতিকূলতাগুলোকে পাশ কাটিয়ে শিক্ষা,চিকিৎসা,কৃষি সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে জোর দেন। একই সাথে তিনি ভুমি নিয়ে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভূমি জড়িপের কাজ প্রপারলি হলে একজনের জমি আরেকজন জোর জবরদস্তি করে দখলে নিয়ে নেওয়ার প্র‍্যাক্টিসটা কমে যাবে।

‎এছাড়াও তিনি সন্দ্বীপ এবং বাংলাদেশের উন্নয়নে তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে তাদের সুস্থ রাজনৈতিক চর্চায় এগিয়ে আসতে  এবং রাজনৈতিক দলগুলোর প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।

‎অনুষ্ঠানে সন্দ্বীপের অর্ধশতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সন্দ্বীপের সমস্যা ও সমাধান নিয়ে এ ধরনের সভা আয়োজন করা হবে। সভা শেষে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত