সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৪:৫৮ এএম
চট্টগ্রামের যাইতুন একাডেমি ফিলিস্তিনে ইজরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নির্যাতিত গাযাবাসীর সমর্থনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। একইসাথে সারাবিশ্বের মতো যাইতুন একাডেমির স্কুল কার্যক্রম বন্ধ রাখা হয়। দুপুর সাড়ে বারোটায় যাইতুন একাডেমি ক্যাম্পাস থেকে গাযাবাসীর পক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষক-শিক্ষিকারা পশ্চিম খুলশীতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম ভেটেরেনারি সাইন্স বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে সেখানের শিক্ষার্থী ও শিক্ষকদের মিছিলে যুক্ত হয়। ইউএসটিসি থেকে আরো একটি মিছিল উক্ত এলাকায় গেলে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদমূখর জনতার ঢল নামে।
ভেটেরেনারি সাইন্স বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এবং যাইতুন একাডেমির শিক্ষক শিক্ষিকারা ফিলিস্তিনের মজলুম জনতার পক্ষে বক্তব্য রাখেন। তারা ইসরাইলের মানবতা বিরোধী বর্বর আক্রমণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, ইসরাইল মানবতার শত্রু। তারা দুনিয়ার সকল ধরনের আইন লংঘন করে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু ও মহিলাদের নির্বিচারে হত্যা করছে। জোর করে গাযাবাসীকে তাদের ভিটা থেকে বের করে দেয়া হচ্ছে। পানি, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হাসপাতাল পর্যন্ত ইসরাইলের বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে। এম্বুলেন্সে হামলা করে ডাক্তারদের হত্যা করছে। সাংবাদিকদেরও নির্বিচারে হত্যা করা হচ্ছে যাতে সঠিক খবর দুনিয়াবাসী না জানে। বক্তারা সারা দুনিবাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানান। যাইতুন একাডেমির তাহফিজ বিভাগের শিক্ষার্থীরাও আছর নামাজ শেষে জালালাবাদ কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের সাথে নিয়ে বিক্ষাভ মিছিল করেন। এই মিছিলে নেতৃত্ব প্রদান করেন যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক। মিছিল শেষে তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও গাযাবাসীকে পরাজিত হতে দিব না। ফিলিস্তিন আমাদের সকলের। আমাদের কর্তব্য হচ্ছে, ইসরাইলকে বয়কট করা। ইসরাইলের পণ্য বয়কট করা। ফিলিস্তিনী ভাইবোনদের জন্য দোয়া অব্যাহত রাখা এবং ইসলাইলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়া। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকতে হবে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত