সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৫:০১ এএম
‘পরিবেশবান্ধব ও আধুনিক চট্টগ্রাম’ গড়ার লক্ষ্য সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎভিত্তিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) স্থাপনের সম্ভাব্যতা নিয়ে একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চসিকের টাইগারপাসস্থ প্রধান কার্যালয়ে এই প্রেজেন্টেশন প্রদান করে মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান এম এম সার্ভিস লিমিটেড (MMSL)।
প্রতিষ্ঠানটি জানায়, চসিকের অফিস, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় এই প্রযুক্তি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিডের উপর নির্ভরতা কমিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
প্রেজেন্টেশনে বলা হয়, প্রাথমিকভাবে ব্যাটারি এনার্জি
স্টোরেজ সিস্টেম চালু করা ব্যয়বহুল মনে হলেও মাত্র দুই বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ ব্যয় সাশ্রয়ের মাধ্যমে ফিরে আসে। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ কমে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে। তারা আরও বলেন, এই প্রযুক্তি শহরের কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে, যার ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও সহায়ক হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই উদ্ভাবনী প্রযুক্তিতে আগ্রহ প্রকাশ করে বলেন,
“স্মার্ট চট্টগ্রাম গড়ার লক্ষ্যে আমরা বিদ্যুৎ ও শক্তি ব্যবস্থাপনায় টেকসই ও আধুনিক প্রযুক্তির সংযুক্তি চাচ্ছি। এ ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করলে একদিকে যেমন খরচ সাশ্রয় হবে, অন্যদিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন নগরী রেখে যেতে পারব।”
তিনি আরও বলেন, পাইলট প্রকল্প হিসেবে চসিকের একটি ওয়ার্ড কার্যালয়ে এই সিস্টেমটি বাস্তবায়নের প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময়। প্রেজেন্টেশনে উপস্থিত এম এম সার্ভিস লিমিটেড কর্তৃপক্ষ তাতে সম্মতি জানায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং এম এম সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ড. সিরাজ, এম এম সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মো. মোহসিন , গ্রুপ সিএফও সুজান, এম এম সার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মেসবাহ, ব্যবসা উন্নয়ন বিভাগ প্রধান মো. জাভেদ।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত