চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে চসিক মেয়রের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক    ০৮:৪৩ পিএম, ২০২৫-০৪-১৬    36


চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে চসিক মেয়রের পদক্ষেপ

চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এই সভায় ডেন্টাল কলেজ বাস্তবায়নের সম্ভাব্য স্থান এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দীন,  চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো.  আবদুর রব, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডেন্টাল ইউনিট চট্টগ্রাম মেডিকেল কলেজ ডাঃ মনোজ কুমার বড়ুয়া, ডা. এস এম সারোয়ার আলম, ডা. মো. কামাল উদ্দিন, ডা. মো. আবুল হোসেন, ডা. রাহাত খান।

প্রতিনিধি দলটি জানায়, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত জায়গা দরকার। এই লক্ষ্যে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম শহরের ভিতর কয়েকটি জায়গা পরিদর্শন করে। উক্ত কমিটির প্রস্তাবনায় চট্টগ্রাম ডেন্টাল কলেজের জায়গা বরাদ্দের জন্য রেলওয়ে হাসপাতাল, সি আর বি, চট্টগ্রাম;  বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ২০ মোহরা, কালুরঘাট, চট্টগ্রাম; হামিদচর, চান্দগাঁও বন্দর মৌজা আনু: - (৭৩ একর খাস) সমন্বিত সরকারি অফিস স্থানান্তর, প্রস্তাবনা দাগ-১২০/১২১, চট্টগ্রাম; আমিন জুট মিলস এলাকা, চট্টগ্রাম এ চারটি স্থান প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়।
প্রতিনিধি দলটির সাথে বিস্তারিত আলোচনার পর নগরীর সি আর বিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে মেয়র সম্মত হন। মেয়র বলেন, রোগীর অভাবে এবং পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে নগরীর সি আর বিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালটি ধুঁকছে। এখানে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন করলে একদিকে বৃহত্তর চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধি পাবে পাশাপাশি হাসপাতালটিতে পর্যায়ক্রমে মেডিসিন, সার্জারি, ইএনটি, কার্ডিয়াক,নিউরোলজিসহ বিভিন্ন বিভাগ এবং আইসিইউ চালুর মাধ্যমে নগরীতে স্বাস্থ্য শিক্ষা ও সেবার আওতা বৃদ্ধি পাবে। এর ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর রোগীর চাপ হ্রাস পাবে এবং ঢাকার মতো চট্টগ্রামেও একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হবে।

মেয়র সভা থেকে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এবং প্রতিনিধি দলটিকে পরবর্তী করণীয়ের বিষয়ে দিক-নির্দেশনা দেন।


রিটেলেড নিউজ

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্‌যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

মো. মাইন উদ্দিন, সন্দ্বীপ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত

 অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত