মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পিএম
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম সন্দ্বীপ, চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গত ৭ মার্চ নগরীর নয়াবাজারের তায়েফ গার্ডেন রসুই রেস্টুরেন্টে হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল কবির শামীম ও শেখ মোঃ মারুফ।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অধ্যাপক মিনহাজ উদ্দিন, বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক কাজী মো. মামশাদ। আর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল কবীর শামীম।
বক্তব্য রাখেন, প্রাক্তন মহসিনিয়ান এ, কে, এম কামরুল মেহেদী, মোহাম্মদ আলাউদ্দিন সিকদার, মোহাম্মদ সাইফুল আজম রন্জু, মোঃসোহেল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সাইফুল আজম রঞ্জুকে সভাপতি, কাজী মো. মামশাদকে সাধারণ সম্পাদক এবং মো. আব্দুল কাদের টিটুকে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় মোট ২৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়।
সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে নানা পরিকল্পনাও গৃহীত হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও সন্দ্বীপের বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল মেহেদী ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত