সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১২:০৬ পিএম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা শুধু একটি সময়ের প্রতীক নন, তাঁরা গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরন্তন প্রেরণার উৎস। তরুণ প্রজন্মের উচিত তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসা।”
রবিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রাঙ্গণে সন্তান ও অভিভাবক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতি সম্মাননা ও আহতদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতি সম্মাননা ও আহত সংবর্ধনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন।
মেয়র আরও বলেন, “মুক্তিযুদ্ধে যে
গণতান্ত্রিক চেতনা নিয়ে শহীদরা আত্মত্যাগ করেছেন, আজকের তরুণ সমাজকে সেই চেতনাই ধারণ করতে হবে। গণতন্ত্রের পথ কখনো মসৃণ ছিল না, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম আমাদের পূর্বসূরিরা করেছেন, তা আমাদের জন্য দিকনির্দেশনা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নসরুল কদির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।
সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ডা. শাকিল আরিফ চৌধুরী এবং সদস্য ডা. শামিম হায়দার তালুকদার, ডা. দলিলুর রহমান, ডা. ইশরাত জাহান, সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, রাকিবুল ইসলাম, খোরশেদ আলম, মো. নাসিম আহমেদ রিন্টু, ডা. ফরিদ উদ্দিন, মো. আলিফ উদ্দিন রুবেল, মোহাম্মদ আরিফুল ইসলাম, ওয়াকিজুল ইসলাম, হাবিবুল করিম, তানিম আল মাহমুদ, মারুফ মোহাম্মদ সাজিদ রোহান, মোহাম্মদ আরিফুল ইসলাম ফরহাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতি রক্ষায় আরও গবেষণা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত