সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৪:৫৩ এএম
শিশুদের কল্পনা ও সৃজনশীলতাকে উজ্জীবিত করতে ন্যাশনাল গ্রামার স্কুল, হলিশহর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পেট্রা প্রোডাক্টস এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় নার্সারি থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
বর্ণিল আয়োজনটি সম্পন্ন হয় ১৩ মে সকাল ১০টায়, স্কুল চত্বরে উৎসবমুখর পরিবেশে। ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা হাতে রং তুলিতে তুলে ধরে তাদের কল্পনার রঙিন জগত। কেউ আঁকে দেশের প্রকৃতি, কেউ স্বপ্নের বাড়ি, কেউবা দেশের জাতীয় প্রতীক আবার কেউ আঁকে দেশের শহর ও গ্রামীণ দৃশ্য। শিশুদের রঙতুলিতে কল্পনার ক্যানভাস থেকে এক কথায় রঙে রঙে ভেসে উঠলো কল্পনার বাংলাদেশ। সবমিলিয়ে পুরো অনুষ্ঠানটিতে ছিল এক রঙিন অনুভূতি।
চিত্রাংকনে বিজয়ীরা হলো- নার্সারি শ্রেণিতে প্রথম হয়েছে- তাসনিয়া ইসলাম, ২য়- সোহানা মারওয়া, ৩য়-আবরার শাহরিয়ার। কেজি শ্রেণিতে প্রথম হয়েছে- আবরার ফাইয়াজ মাহিব, ২য়-এস এম সাহিল। ৩য়-মালিহা রেজবী রাহা। ১ম শ্রেণিতে প্রথম হয়েছে- আয়েশা আক্তার সুবর্ণা, ২য়-আদিবা তাহসিন, ৩য়-রুদাবা আলাউদ্দিন। ৪র্থ শ্রেণিতে প্রথম হয়েছে- নাজিফা নুদার আরিয়া, ২য়-তারফিন কবির, ৩য়-সাইহাম সাফাত।
চিত্রাংকন শেষে বিশেষ আয়োজনে কৃতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিটি শ্রেণি থেকে বাছাইকৃত প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল কালার পেন্সিল বক্স, রঙ সামগ্রী, ক্রেস্ট ও সনদপত্র।
এ বিষয়ে স্কুলের পরিচালক কেফায়েত উল্লাহ কায়সার বলেন, “শিশুদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে এমন আয়োজন খুবই কার্যকর। আজকের ছোট্ট শিশুটিই একদিন হবে দেশের শিল্প-সংস্কৃতির ধারক ও বাহক। আমরা চাই, তারা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিল্প-সাহিত্যে আগ্রহী হয়ে উঠুক।”
পেট্রা প্রোডাক্টস-এর প্রোডাক্টস প্রমোশন অফিসার মিনু আক্তার লাবণ্য বলেন, “শিশুদের সৃজনশীল বিকাশে আমাদের প্রতিষ্ঠান সবসময় এ ধরনের কার্যক্রমের পাশে থাকতে চায়। শিশুদের রঙ ও কল্পনার জগৎ সত্যিই অসাধারণ।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রকর্ম স্কুল প্রাঙ্গণে প্রদর্শিত হয়, যা অভিভাবক ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “শিশুদের চিন্তা ও অভিব্যক্তির এমন সৃজনশীল উপস্থাপন সত্যিই প্রশংসনীয়।”
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত