মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৮ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পতিত আওয়ামী স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। চারটি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সংবাদপত্রের কন্ঠ রোধ করেছিলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর্যান্ত স্বাধীনতা সার্বভৌমত্ত্ব বিকিয়ে দিয়ে একটি পার্শ্ববর্তী দেশের গোলামীতে আবদ্ধ করেছিল। দীর্ঘ দিন তারা দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল। তাই বিক্ষুদ্ধ জনতার আন্দোলনের মুখে তারা পালাতে বাধ্য
হয়েছে। তারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়েছিল। খুন, সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সংগঠনসমুহ আজ নিষিদ্ধ হয়েছে। তাই আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই শহীদ স্মৃতি হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি
উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ও ডা. এ কে এম ফজলুল হক,
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, মোস্তফা নঈম, মুহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী,
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিক শোহাগ বিশ্বাসের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, হাসান ফেরদৌস, মুহাম্মদ আরিফ, শহীদুল ইসলাম, গোলাম মাওলা মুরাদ, নুরুদ্দিন আহমদ, নাজিম উদ্দীন মজুমদার প্রমুখ।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত