সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৪:৫৪ এএম
সন্দ্বীপ, মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ কামাল উদ্দিন। তিনি সন্তোষপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের জ্যেষ্ঠ সন্তান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্রগ্রাম এর প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষককে সদস্য সচিব, এবং মোঃ নাজমুল ইসলাম, গোলাম রব্বানীকে সদস্য করে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত হয়।
শিক্ষা বোর্ড ১৯মে'২৫ তারিখ স্মারকটি বিদ্যালয়ে প্রেরণ করেন। স্মারকটি বিদ্যালয়ে পৌঁছলে শিক্ষক,ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে দেখা যায় খুশি এবং আনন্দের ভৈরবী।
কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন অনুভূতি জানাতে গিয়ে 'দৈনিক সাদা কাগজ ' পত্রিকাকে বলেন , পড়াশোনা ছাড়া কোনো জাতি উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন ও পাঠদানে গুণগত পরিবর্তন আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি বদ্ধপরিকর। যতদিন থাকবো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।
এডহক কমিটির অন্যতম সদস্য মোঃ নাজমুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ পড়ালেখার দিক থেকে একটি গৌরবময় শিখা হয়ে দাঁড়িয়ে আছে। কেননা জেএসসি এবং এসএসসিতে সন্দ্বীপের মধ্যে সব সময় ঈর্ষণীয় ফলাফল করে আসছে। এছাড়াও অত্র বিদ্যালয়ের বেশ কিছু সাবেক কৃতী শিক্ষার্থী দেশ-বিদেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন।
তিনি আরো বলেন,আমি শুধু কমিটির একজন সদস্য নয় অত্র বিদ্যালয়ের একজন শিক্ষক, আমাকে এই মহতী দায়িত্বের অংশীদারিত্ব করাই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাদের নিকট আমি কৃতজ্ঞ। তবে আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাহা আমরা সম্মিলিতভাবে যথাযথ পালন করতে চেষ্টা করব।
কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজ কর্মী ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত