মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
সোনাপাহাড় প্রকল্প কর্তৃপক্ষের আনন্দঘন পরিবেশে কাঁঠাল উৎসব সম্পন্ন। ২৩ মে মিরসরাইয়ের মনোরম সবুজাভ সোনাপাহাড় এলাকায় আয়োজন করা হয় এই ব্যতিক্রমী ও প্রাণবন্ত কাঁঠাল উৎসব। উক্ত উৎসবে সিনিয়র সিটিজেন ফোরাম সংগঠনের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কাঁঠালের মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত সোনাপাহাড়ে আয়োজিত এই উৎসবটি ছিল এক অনন্য মিলনমেলা, যেখানে প্রবীণ নাগরিকেরা কেবল সুস্বাদু কাঁঠাল উপভোগই করেননি, বরং নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে সময় অতিবাহিত করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণসমূহ: নানা জাতের কাঁঠালের প্রদর্শনী ও স্বাদগ্রহণ, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত ও কবিতা পাঠ, সদস্যদের
অংশগ্রহণে স্মৃতিচারণ ও আড্ডা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য হাইকিং ও গ্রুপ ফটোসেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. সাহিদুর রহমান, সাবেক জনসংযোগ ও কার্যক্রম ব্যবস্থাপক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রসিক্ষণ কেন্দ্র, প্রফেসর মুহিতুল আলম, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অলোক দত্ত, প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী, প্রথম আলো সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। সিনিয়র সাংবাদিক ও আমাদের সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন, প্রথম আলো সাংবাদিক কবি ওমর কায়সার, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক কবি কামরুল হাসান বাদল, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সাবেক উপ পরিচালক ড.আজাদ বুলবুল, প্রকৃতিবিদ মুশফিক হোসাইন, রাউজান নোয়াপাড়া কলেজের প্রফেসর মাহবুবুর রহমান, ব্যবসায়ী নুরুন্নবী, বীমাবীদ কাজী সাহেদ, বাখারাবাদ গ্যাসের হিসাব ব্যবস্থাপক মো. আবুল বাসার ভুঁইয়া, কবি আরিফা সিদ্দিকা, কবি রনজিত আহমেদ, সোনাপাহাড় প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, বেতার ব্যক্তিত্য সাইদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবলিক এইডের প্রফেসর হোসাইন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭৯ ব্যাচের
জামিলা রহমান লাবনি, রোখসানা ইসলাম রিতা, নাছিমা সুলতানা, হানিফ বাউল, ইকবাল হায়দার, প্রফেসর কবি মাহবুবা চৌধুরী, দৈনিক সাদা কাগজ, বাংলাদেশ নিউজ সম্পাদক ও চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ২০২৫-২০২৬ সেশনের সাধারণ সম্পাদক কেফাযেত উল্লাহ কায়সারসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাঁঠালের মতো দেশি ফলের সঙ্গে প্রাকৃতিক মিলন ঘটিয়ে আমরা নতুন মাত্রা যোগ করেছি।”দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা প্রবল আনন্দ ও উৎসাহ নিয়ে সময় কাটান। উৎসব শেষে অংশগ্রহণকারীদের সেনা পাহাড় প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন সকলকে ধন্যবাদ জানান।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত