মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির অনুপাত স্মরণকালের সবচেয়ে কম, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) নেতৃবৃন্দ। আজ বুধবার সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করা হয়। বাকবিশিস নেতারা উল্লেখ করেন, বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ হতাশাব্যঞ্জক। জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেও তারা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এবারের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১০ হাজার ৬৫৭ কোটি টাকা, যা মোট বাজেটের ১৪ শতাংশ এবং জিডিপির ১.৭৭ শতাংশ অথচ গত অর্থবছরে শিক্ষায় বাজেট বরাদ্দ ছিলো জিডিপির ১.৭৮ শতাংশ।
বাকবিশিস নেতারা উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ডে ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী একটি দেশের শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে। অথচ বাংলাদেশে প্রতি বছর ক্রমান্বয়ে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে আনা হচ্ছে যা, এবছর রেকর্ড পরিমাণে কমানো হয়েছে।
বাকবিশিস নেতারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব বোনাস ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীতকরণের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং
একটি বৈষম্যহীন ও উন্নত জাতি গঠনে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত