মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
চট্টগ্রাম | ৯ জুন ২০২৫, সেমবার : ঈদের তৃতীয় দিনেও চট্টগ্রাম নগরীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সী বীচে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল পুরো বেলাভূমি।
পর্যটকদের বেশির ভাগই ছিলেন নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে তাঁরা এসেছেন ঈদের আনন্দ উপভোগ করতে। শিশুদের উৎসাহ, তরুণদের হৈ-হুল্লোড় এবং পরিবারের সদস্যদের ছবি তোলার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
নগরীর বাকলিয়া এলাকা থেকে আসা পর্যটক রবিউল হোসেন বলেন, ‘প্রতিদিন কাজের ব্যস্ততা থাকে। ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে একটু স্বস্তি খুঁজতেই এসেছি এখানে।’
পতেঙ্গা বীচে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি দল মোতায়েন ছিল।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন।
চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ঈদের সময় বীচে পর্যটকদের চাপ থাকে বেশি। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছি।’
পতেঙ্গা বীচ ছাড়াও ফয়’স লেক ও নেভাল বীচেও ঈদের ছুটিতে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত