সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৫:০১ এএম
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার বিষয়ে শিক্ষা সচিব সংবাদ সম্মেলনে যে বক্তব্য রেখেছেন তা বাতিল ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় সরকারি পেনশন সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। আজ (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এমনিতেই ন্যূনতম আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তার উপর অবসর ভাতার জন্য ছয় শতাংশ ও কল্যাণ তহবিলের নামে আরো চার শতাংশ মিলিয়ে দশ শতাংশ কেটে নেওয়া হয়। সীমিত বেতনের কারণে প্রায় শতভাগ বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন করতে হয়। এমন পরিস্থিতিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সরকারি সিদ্ধান্ত কোনভাবেই যৌক্তিক হতে পারে না। বাকবিশিস নেতারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সরকারি সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান। পাশাপাশি বর্তমানে কেটে নেওয়া অবসর ভাতার ছয় শতাংশ ও কল্যাণ তহবিলের চার শতাংশ মিলিয়ে দশ শতাংশ কর্তন রহিতকরে সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি পেনশন সুবিধা প্রদানের দাবি জানান শিক্ষক নেতারা।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত