মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী বলেছেন, “ভোট একটি পবিত্র আমানত। এই আমানত যেখানে-সেখানে না দিয়ে, যোগ্য, সৎ ও খোদাভীরু মানুষের হাতে তুলে দিতে হবে। ডা. আবু নাসের গরিবের ডাক্তার হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এবার আমরা তাঁকে গরিবের এমপি বানাতে চাই।”
৯ জুন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাসেরের গ্রামের বাড়ি আকুবদন্ডিতে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদ। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী এবং ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি আব্দুর রহিম।
সভা সঞ্চালনায় ছিলেন বোয়ালখালী থানা জামায়াতের সেক্রেটারি মো. ইমাম উদ্দিন ইয়াসিন। আরও বক্তব্য রাখেন নগর জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিয়া মো. হোসাইন শরীফ, কদুরখীল ইউনিয়নের আমীর ফরিদ উদ্দিন, চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুল হোসাইন এবং আইআইইউসি’র সহযোগী অধ্যাপক ড. ইকবাল হোসাইন।
সভায় ডা. আবু নাসের বলেন, “আল্লাহ যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীও একজন পেশাদার চিকিৎসক। আমাদের পরিবার চলবে ইনশাআল্লাহ। এখন আমার জীবনের লক্ষ্য হলো মানুষের খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।”
বিশেষ অতিথি মাহবুবুল হাসান রুমী বলেন, “ডা. আবু নাসের একজন ত্যাগী সমাজসেবক। তিনি শুধু একজন চিকিৎসক নন, গরিবের আপনজন। সংসদে গিয়ে তিনি সাধারণ মানুষের কথা বলবেন, এটা আমাদের প্রত্যাশা।”
সভার বক্তারা বলেন, যে সমাজে সৎ, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ নেতৃত্বে আসেন, সেই সমাজেই প্রকৃত উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হয়। ডা. আবু নাসেরের মতো জনদরদি প্রার্থীকেই আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত