মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সালের উদ্যোগে হারামিয়াস্থ তার নিজ বাড়িতে ঈদ উৎসব ও নৈশভোজের আয়োজন করা হয়। নেতাকর্মীদের সম্মানে আয়োজিত এ উৎসবটি অনুষ্ঠিত হয় এক আনন্দঘন পরিবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফি উদ্দিন ফয়সাল নিজেই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুন খান, সদস্য সচিব এম এ আজিজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ উৎসবের এ আয়োজনে প্রায় ৫ হাজার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং নৈশভোজে একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
নেতাকর্মীরা এ আয়োজনকে আনন্দময় ও প্রেরণাদায়ক বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরণের মিলনমেলার আয়োজনের প্রত্যাশা জানান।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত