সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম: করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি: মেয়র

নিজস্ব প্রতিবেদক    ০৬:৩৮ পিএম, ২০২৫-০৬-১৭    38

সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম:  করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি: মেয়র

করোনা ভাইরাসের নতুন ও মারাত্মক ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিট। মঙ্গলবার সকালে এ কর্মসূচির অংশ হিসেবে আগ্রাবাদ মোড় ও আশেপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন এক্সবিবি পূর্বের চেয়ে বেশি সংক্রামক। এর মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে; তবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।” তিনি রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মো. মেহেদী হাসান রায়হান, ফারাহনাজ মাবুদ সিলভী, মো. এনামুল হক, যুব উপ-প্রধান (২) মোজাহিদুল ইসলাম রানা এবং দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান রাকিবুল ইসলাম।
এই কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। সভাপতি ও যুব প্রধান জানান, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালিত হবে। বিগত সময়ে করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের নিরলস ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল বলেও অনেকেই মন্তব্য করেন।

রিটেলেড নিউজ

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্‌যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

মো. মাইন উদ্দিন, সন্দ্বীপ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত

 অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত