মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ এএম
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) এর এমবিবিএস ১২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. একেএম ফজুলল হক, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ এর সেক্রেটারী
ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মুসলিম উদ্দিন সবুজ। এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও ফেইজ-০১ কো অর্ডিনেটর ডা. তৌহিদা নাহিন এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জুয়াইরিয়া রেজওয়ানার সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিব খান, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসমা কবির সোমা, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নবীন ছাত্রদের উদ্দেশ্যে বলেন- শিক্ষার্থীদের মনে রাখতে হবে, শুধু পেশাগত দক্ষতা একজন চিকিৎসককে পূর্ণতা দেয় না। একজন প্রকৃত ডাক্তার হতে হলে দরকার মানবিকতা, সহমর্মিতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা। তোমরা এখন চিকিৎসাশাস্ত্রের প্রথম ধাপে পা দিলে—এই পথ কঠিন, তবে মহৎ। এই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকবে হাজারো মানুষের নির্ভরতা, বিশ্বাস ও আশা। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে হলে চিকিৎসার সঙ্গে সঙ্গে হৃদয়ে ধারণ করতে হবে মানবিক মূল্যবোধ।
“একজন রোগীর কাছে একজন চিকিৎসক শুধু একজন পেশাজীবী নন—তিনি ভরসার প্রতীক। যখন কেউ ব্যথায় কাতর, অসহায়, তখন একটুকু সহানুভূতির কথা, একটি ভরসার হাত অনেক বড় ঔষধ হয়ে ওঠে। রোগীর প্রতি দয়াশীল ও দায়িত্বশীল আচরণ একজন ডাক্তারের সবচেয়ে বড় গুণ। তাই আমি আশা করি, তোমরা এমন চিকিৎসক হবে যারা শুধু ওষুধ দেবে না, বরং মানুষের হৃদয়ে ভালোবাসা ও আস্থা স্থাপন করবে।”
মেয়র আরো বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের নেতৃত্ব তোমাদের হাতেই। এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের শিখতে হবে শুধু পঠিত পাঠ নয়, শিখতে হবে মানুষের পাশে দাঁড়ানো, সংকটে সঙ্গী হওয়া, ন্যায়ের পক্ষে থাকা। আমি চাই তোমরা এমন এক প্রজন্ম তৈরি করো, যারা চিকিৎসার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, এবং মানবিক মূল্যবোধের অনন্য উদাহরণ হয়ে উঠবে।”
বিশেষ অতিথির বক্তব্যে গভর্নিং বডির চেয়ারম্যান ডা. ফজলুল হক বলেন- এ প্রতিষ্ঠান মেডিকেল শিক্ষা ও সেবায় এতদঞ্চলে গুনগত মান ও সমাজসেবার মাধ্যমে চরম উঃকর্ষতা সাধন করেছে। এই প্রতিষ্ঠানের যারা স্বপ্নদ্রষ্টা তারা কোন ব্যবসায়িক উদ্দেশ্যে এ প্রতিষ্ঠান তৈরি করেনি। একটি উন্নত নৈতিকতা সমৃদ্ধ মানবিক চিকিৎসক তৈরির মাধ্যমে পরকালীন কল্যাণ হাসিলই ছিল তাদের মূল উদ্দেশ্য। চট্টগ্রামের এ স্বনামধন্য মেডিকেল তোমাদের স্বাগতম। আশা করি দেশপ্রেম ও মানবিকতায় উজ্জীবিত হয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশের চিকিৎসা খাতে তোমরাই নেতৃত্ব দিবে। তোমাদের ও তোমাদের অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানকে তোমাদের ক্যারিয়ার গঠনের সহায়ক হিসেবে নির্বাচনের জন্য।
১২ তম ব্যাচে গরীব ও মেধা কোটাসহ ১৮ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী সর্বমোট ৬০টি আসনে ভর্তি নেয়া হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ০২ জন ও অভিভাবকদের পক্ষ থেকে ০২জন বক্তব্য রাখেন।
কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত
তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত
কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত
জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত
ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত