ইসলামপন্থিদের পক্ষে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ০৭:১০ পিএম, ২০২৫-০৬-১৭    29


ইসলামপন্থিদের পক্ষে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের নাগরিকদের ভোটাধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করছি, ২০২৬ সালের অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন একটি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। সেই প্রত্যাশা পূরন হলে আগামীর নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করা যায়। ২০২৬-এর এই নির্বাচন আগামীর বাংলাদেশ কেমন হবে, তা অনেকখানি নির্ধারণ করবে। তাই শ্রমিকজনতাসহ সকল নাগরিককে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমরা মনে করি, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজত এবং সমৃদ্ধ দেশ গঠনে ইসলামপন্থিরা অধিকতর প্রতিশ্রুতিশীল। তাই একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থিদের পক্ষে জনগণকে রায় দেওয়ার আহ্বান জানাই। যে বাংলাদেশে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে। তাই শ্রমিকবান্ধব বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থিদের পক্ষে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সেক্টর ও থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন।
 ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক,চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রামের শ্রমিক-মেহনতি মানুষের বহুল আকাঙ্ক্ষিত সুন্দর নগর ব্যবস্থাপনার জন্য প্রয়োজন দেশপ্রেমিক, জনদরদী ও দক্ষ নেতৃত্ব। চাঁদাবাজি, দুর্নীতি ও পেশিশক্তির রাজনীতি দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নযন এবং যথাযথ নাগরিকসেবা দেওয়া সম্ভব নয়। তাই গতানুগতিক রাজনীতি জনগণ আর দেখতে চায় না। জনগণ নতুন রাজনীতি দেখতে চায়, নতুন নেতৃত্ব পেতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। আমরা জনগণের প্রত্যাশিত সেই নেতৃত্ব উপহার দিতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, চব্বিশের গণ-আন্দোলনে রক্ত ও জীবন দেওয়া শহীদ-গাজীদের প্রত্যাশিত দেশগঠনে আমরা নিজেদের উজাড় করে দেবো।
গতকাল বিকালে জামাল খানস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের নগর সহ-সভাপতি  মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নুরুন্নবী, অফিস সম্পাদক স ম শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষন সম্পাদক মুনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত