মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৮ এএম
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ২১ জুন, শনিবার নগরীর আগ্রাবাদ ক্লাবের অফিসে অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় শুরু হওয়া এ আয়োজনে চট্টগ্রামের প্রবীণ ও নবীন সাংবাদিকেরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ম্যাগাজিনটিতে সাংবাদিকতার সমসাময়িক নানা বিষয়ে লেখা প্রকাশিত হয়েছে। এটি সাংবাদিক সমাজের চিন্তা, চেতনা ও অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।এই ম্যাগাজিনটি
শুধু নবীন সাংবাদিকদের জন্য নয়, প্রবীণ সাংবাদিকদের জন্যও পেশাগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চর্চামূলক লেখনি ও মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত। বক্তারা বলেন, পেশাগত উৎকর্ষ সাধনে এটি এক অনন্য সহায়ক হবে। তাই সকল সাংবাদিক, বিশেষ করে নবীনদের সংগ্রহে বইটি থাকা উচিত।
সভায় উপস্থিত সাংবাদিকরা আরো বলেন, “আমরা যারা চট্টগ্রামে সাংবাদিকতা করি, আমাদের মধ্যে বিভাজন নয়, বৈষম্য নয়—প্রয়োজন ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা।”
সভায় আরো বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা গৌতম কুমার রায়, সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, সহ-সম্পাদক মনজুর আহমেদ সোহেল, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রাশেদী, নির্বাহী সদস্য হাসান মেহেদী, সদস্য মো. জুবায়ের হোসাইন, মো. জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, মামুন উদ্দিন, রাজীব চক্রবর্তী প্রমুখ।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত