এবি কলেজে ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ১১:৪০ পিএম, ২০২৫-০৬-২৯    66

এবি কলেজে ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সরকারি হাজী আব্দুল বাতেন (এবি) কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা হয় বিশুদ্ধ পানীয় জল, ওরস্যালাইন এবং প্রয়োজনীয় লেখালেখির সামগ্রী। গ্রীষ্মের তীব্র দাবদাহে পরীক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে সহায়তা করাই ছিল এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই কার্যক্রমে নেতৃত্ব দেন এবি কলেজ ছাত্রদলের অন্যতম নেতা ও হারামিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আফগানি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মেহেরাজ হোসেন জয়, সাইমুন তালুকদার, মেহেদী হাসান, মাহবুবুর রহমান রাব্বি, জিহান, সাকিব এবং আকাশ।

নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল ভাইয়ের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় তারা এ উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। তাঁরা রফী উদ্দিন ফয়সালকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ছাত্রনেতারা আরও বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে পরীক্ষা দিতে পারে—সেই লক্ষ্যে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

ছাত্রদলের এই জনকল্যাণমুখী কার্যক্রমে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত