বৈরি আবহাওয়া, উত্তাল সাগর—কাদা মাড়িয়ে সন্দ্বীপে যোগ দিলেন নতুন ইউএনও মংচিংনু মারমা

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০১:৩৪ পিএম, ২০২৫-০৭-০৪    418


বৈরি আবহাওয়া, উত্তাল সাগর—কাদা মাড়িয়ে সন্দ্বীপে যোগ দিলেন নতুন ইউএনও মংচিংনু মারমা

চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মংচিংনু মারমা।

শুক্রবার (৪ জুলাই) সকালে বৈরি আবহাওয়ার মধ্যে কাদা মাড়িয়ে তিনি সন্দ্বীপে পৌঁছান। এর মধ্য দিয়ে ইউএনও হিসেবে তাঁর প্রথম মাঠ প্রশাসনে পদায়ন হলো। এর আগে তিনি ঢাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যোগদানের পর মংচিংনু মারমা এই প্রতিবেদককে বলেন, ‘আজ বৈরি আবহাওয়া। সাগর খুবই উত্তাল। এই অবস্থায় জীবনে প্রথম সন্দ্বীপে আসলাম। আজ আমার জন্য স্মরণীয় দিন। কাদা মাড়িয়ে সন্দ্বীপে পৌঁছালাম। এটি আমার প্রথম অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করব সন্দ্বীপের মানুষের জন্য কাজ করতে। জনসেবার এই সুযোগকে কাজে লাগাতে চাই।’

মংচিংনু মারমার জন্ম বান্দরবান জেলার এক পাহাড়ি পরিবারে। তাঁর প্রশাসনিক জীবনের শুরু হয় ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে।

নতুন ইউএনও সন্দ্বীপে আসার খবরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। তাঁরা আশা করছেন, নতুন ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে।

সন্দ্বীপ বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীপ উপজেলা। চট্টগ্রাম জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার আর সীতাকুণ্ড থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে যাতায়াত এখনো এক ধরনের চ্যালেঞ্জ। বিশেষ করে বর্ষাকালে সাগর উত্তাল থাকায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

বৈরি আবহাওয়ার মধ্যেও নতুন ইউএনওর আগমনকে স্থানীয় অনেকে ইতিবাচকভাবে দেখছেন। সন্দ্বীপের বাসিন্দা ও সমাজকর্মী সাইফুল ইসলাম  বলেন, ‘নতুন ইউএনও যেভাবে কষ্ট করে এখানে এলেন, তাতে মনে হয় তিনি কাজেও আন্তরিক হবেন। আমরা এমন ইউএনও চাই, যিনি মানুষের কাছে থাকবেন।’

মিলাদ মোদাচ্ছির নামে একজন স্থানীয় বাসিন্দা সমাজ কর্মী ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)'র বিশেষ মনিটরিং মিশনের অফিসিয়াল সদস্য" জানান, সদ্য সাবেক ইউএনও রিগ্যান চাকমা কিছু মানুষকে মাটি কাটার অনুমোদন দিয়ে সমালোচিত ছিলেন। অনেকে সাবেক ইউএনও কে মাটি ব্যবসায়ী হিসেবেও অভিহিত করেছেন।

জাহাজের কমিশন এজেন্ট নিয়োগ নিয়ে তো তুলকালাম কান্ড ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, সন্দ্বীপ অফিসার'স ক্লাবের সভাপতি ইউএনও আর সাধারণ সম্পাদক হয়ে থাকে উপজেলা প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা। এটা সব সময় হয়ে আসছে। অথচ রিগ্যান চাকমা সাধারণ সম্পাদক করেছিলেন একজন ব্যাংক কর্মকর্তাকে।

যা অনিয়ম বলা চলে। এ নিয়ে অনেকের মধ্যে অসন্তোষও ছিল। আবার এই সাধারণ সম্পাদক নিজের অফিস রেখে অফিস সময়ে সব সময় সাবেক ইউএনও এর গাড়িতে করে চলাচল করতেন।  সরকারি সকল অনুষ্ঠানে ইউএনও'র পাশের চেয়ারে বসতে দেখা যায় তাঁকে।  প্রকাশ না করলেও এ নিয়ে সরকারি অফিসারদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভ ছিল রাজনীতিবিদদের মধ্যেও এ-বিষয়গুলো নতুন ইউএনও  আশাকরি মাথায় রাখবেন। 

সন্দ্বীপে সাধারণত ঘূর্ণিঝড়, নদীভাঙন, অবকাঠামোগত সংকটসহ নানা উন্নয়ন সমস্যার সম্মুখীন হতে হয়। এসব বিষয়ের সমন্বয় ও সমাধানে উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নতুন ইউএনওর কাছে সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, অবৈধভাবে মাটি উত্তোলনরোধ, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার প্রত্যাশা করেছেন।


রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

১

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত