মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি, একইসঙ্গে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, “ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া শ্রমজীবী ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়। ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে—এটাই মেহনতি মানুষের মুক্তির পথ।”
ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি গাজী মুহাম্মদ বেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “জামায়াতে ইসলামী এ দেশের
মানুষের ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিরন্তর লড়াই করছে। রাষ্ট্রে সুশাসনের অভাব স্পষ্ট—শাসক আছে, কিন্তু সুশাসক নেই। এমন একদল সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব গড়ে তুলছে জামায়াত, যারা আগামীতে জনগণের আস্থা অর্জন করবে। মানুষ দল নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেবে, ইনশাআল্লাহ জামায়াতের প্রার্থীরাই বিজয়ী হবে।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্নে, কোনো প্রহসনের নির্বাচনের জন্য নয়। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে আমরা নির্বাচন চাই না। চাই একটি কার্যকর ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা, যেখানে কেউ মানুষের অধিকার হরণ করতে পারবে না, দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলতে পারবে না।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর, উপদেষ্টা মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা উপদেষ্টা নাজিম উদ্দিন ইমু। এছাড়াও ছিলেন অ্যাডভোকেট আলমগীর ইউনুস, অ্যাডভোকেট ইসমাইল গণী, এম এ জলিল, এবি সিদ্দিক প্রমুখ।
এস এম লুৎফর রহমান বলেন, “সারা দেশের মতো ফটিকছড়িতেও জামায়াতের প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনস্রোতই প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব আমাদেরই দিতে হবে।”
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত