সম্মিলিত প্রচেষ্টায় উন্নত সন্দ্বীপ গড়ে তুলতে পারবো : সন্দ্বীপের নতুন ইউএনও মংচিংনু মারমা

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৪:১৪ পিএম, ২০২৫-০৭-০৬    110

সম্মিলিত প্রচেষ্টায় উন্নত সন্দ্বীপ গড়ে তুলতে পারবো : সন্দ্বীপের নতুন ইউএনও মংচিংনু মারমা

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ৪ জুলাই যোগদান করেছেন মংচিংনু মারমা দ্বীপের দায়িত্বভার গ্রহণের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি সন্দ্বীপবাসীর প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করেছেন

শুভেচ্ছা বার্তায় ইউএনও বলেন, “আপনাদের এই দ্বীপে সেবা দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত। দিলাল রাজার জন্মভূমি, কবি আবদুল হাকিমের স্মৃতিবিজড়িতএই ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ সন্দ্বীপে কাজ করতে পারা আমার জন্য এক বিরল সৌভাগ্য।

তিনি জানান, সম্ভাবনাময় এই দ্বীপের সার্বিক উন্নয়নে সন্দ্বীপবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তিনি অঙ্গীকারবদ্ধ। বলেন, “প্রশাসনের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। সমস্যা, মতামত পরামর্শকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব। গড়ে তুলব স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক অংশগ্রহণমূলক প্রশাসন।

ইউএনও মংচিংনু মারমা সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য পরিবেশসহ প্রতিটি খাতে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত, সুন্দর বাসযোগ্য সন্দ্বীপ গড়ে তুলতে পারব।

বার্তার শেষাংশে তিনি সন্দ্বীপবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ভালোবাসা কামনা করেন এবং লেখেন
সন্দ্বীপ এগিয়ে যাক, উন্নয়নের দীপ্ত আলোয় আলোকিত হোক।

...............

নিচে ইউএনও’র পাঠানো শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হলো-

সন্দ্বীপবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা

---------------------

প্রিয় সন্দ্বীপবাসী,

আমি, সদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সন্দ্বীপে যোগদান করেছি। আপনাদের এই  দ্বীপে  সেবা দেওয়া ও সেবা করার দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।

দিলাল রাজার জন্মভূমি, কবি আবদুল হাকিমের স্মৃতিবিজড়িত—এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ সন্দ্বীপে কাজ করার সুযোগ আমার জন্য এক বিরল সৌভাগ্য।

সম্ভাবনাময় এই দ্বীপের সার্বিক উন্নয়নে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আমি অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।

প্রশাসনের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের সমস্যা, মতামত ও পরামর্শকে সাদরে গুরুত্ব দিয়ে আমরা একসাথে এগিয়ে যাব—একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গঠনের লক্ষ্যে।

সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পরিবেশ ও অন্যান্য প্রতিটি ক্ষেত্রে আপনাদের স্বপ্ন আর চেষ্টার পাশে থাকবে আমাদের সদিচ্ছা ও সহযোগিতা।

আমি বিশ্বাস করি—জনগণের সাথে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সুন্দর, ও বাসযোগ্য সন্দ্বীপ গড়ে তুলতে পারবো।

আপনাদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করছি।

সন্দ্বীপ এগিয়ে যাক,

উন্নয়নের দীপ্ত আলোয় আলোকিত হোক।

সবার জন্য শুভকামনা।

---

মংচিংনু মারমা

উপজেলা নির্বাহী কর্মকর্তা

সন্দ্বীপ, চট্টগ্রাম।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত