টানা ২৪ ঘণ্টার আষাঢ়ী বর্ষণেও স্বস্তিতে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা নেই, খালেও জমেনি পানি

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০১:৪৫ পিএম, ২০২৫-০৭-০৮    29

টানা ২৪ ঘণ্টার আষাঢ়ী বর্ষণেও স্বস্তিতে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা নেই, খালেও জমেনি পানি

চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের ভোগান্তির নাম ছিল বর্ষাকালে জলাবদ্ধতা। এক ঘন্টার বৃষ্টিতেই ডুবে যেত নগর। এ প্রকল্পে সরকারের হাজার কোটি টাকার সুফল পায়নি চট্টগ্রামবাসী। তবে এবার আষাঢ়ের টানা ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিতেও নগরবাসী পেল স্বস্তির নিঃশ্বাস। জলাবদ্ধতা নিরসনে সরকারের ৪ জন উপদেষ্টার বিশেষ তদারকি ও নগরে অবস্থিত সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে চলমান প্রকল্পগুলোর সুফল মিলতে শুরু করেছে—এমনটাই বলছেন নগরবাসী ও সংশ্লিষ্টরা।

৭ জুলাই সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অতীত অভিজ্ঞতায় এমন বৃষ্টিতে নগরের বহু এলাকা পানির নিচে চলে যেত। কিন্তু এবার চিত্র ছিল ভিন্ন। প্রধান সড়ক, আবাসিক এলাকা এমনকি আগে যেসব জায়গা বৃষ্টির সঙ্গে সঙ্গেই ডুবে যেত—সেসব স্থানেও পানি জমেনি।

নগরীর বিভিন্ন খাল ঘুরে দেখা গেছে, খালগুলোতে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে, কোথাও পানি আটকে নেই। সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় খাল খনন, পরিষ্কার ও প্রশস্তকরণ কার্যক্রমের ফলেই এমন পরিস্থিতি সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েই এ পরিবর্তন এসেছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

স্থানীয় বাসিন্দা মো. রফিক উদ্দিন বলেন, “আগে সামান্য বৃষ্টিতেই পাড়ার রাস্তাগুলো ডুবে যেত। এবার টানা বৃষ্টির মধ্যেও কোথাও পানি জমেনি। এটা আমাদের জন্য বড় স্বস্তি।”

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এখনো পুরো প্রকল্পের কাজ শেষ হয়নি। পুরোপুরি সুফল পেতে হলে প্রকল্পের বাকি কাজগুলো যথাসময়ে শেষ করা জরুরি।

২০১৭ সালের ৯ আগস্ট একটি ‘মেঘা’ প্রকল্প হিসেবে অনুমোদিত হয় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্প।

তখন প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৫,৬১৬ কোটি ৫০ লাখ টাকা।

প্রকল্পের মেয়াদ ছিল জুন ২০২০ পর্যন্ত।

পরে বাজেট এবং প্রকল্প মেয়াদও বাড়ানো হয়।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত