চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র কমিটি গঠনের তথ্য উপাত্ত সংগ্রহ উদ্ভোধন

প্রেসবিজ্ঞপ্তি    ০১:৪৯ পিএম, ২০২৫-০৭-০৮    38

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র কমিটি গঠনের তথ্য উপাত্ত সংগ্রহ উদ্ভোধন

৭ই জুলাই ২৫, সমবার দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র জেলা ও পৌরসভা  কমিটি গঠনের তথ্য উপাত্ত সংগ্রহ শুভ উদ্ভোধন  করা হয়। জেলা আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এই সময় উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক  মোহাম্মদ ইদ্রিস মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আব্বাস, আজিজুল হক চেয়ারম্যান, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন বাদশা, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে ফরম জমা দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক 

  ইদ্রিস মিয়া বলেন  যারা নির্বাচন বিলম্বের কথা বলে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশকে পিছিয়ে দেয়া। দেশের নিরাপত্তা, বিচারব্যবস্থা ও অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফিরিয়ে নিতে নির্বাচন পেছানোর কথা বলেন তারা। তিনি বলেন, নির্বাচন যতবেশি বিলম্বে হবে দেশ ততোবেশি পিছিয়ে পড়বে। দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে বিএনপির বিজয় চূড়ান্ত করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 

৫ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কিছু সুবিধাবাদী ও হাইব্রিড নেতার আগমন ঘটেছে। তারা অনেকাংশে দৃশ্যমান। এদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন ফ্যাসিবাদ আমলে দীর্ঘ ১৭বছর ধরে যারা জেল জুলুম, হামলা, মামলায় নির্যাতিত হয়েছে, পরিবার পরিজন ও ধন সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে সে ত্যাগী নেতাকর্মীদেরকেই মূল্যায়ন করতে হবে। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা মেনেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা/পৌরসভা কমিটি গঠণকল্পে তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় চিনিয়ে আনা, দলে অনুপ্রবেশ ঠেকানো ও সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো:ইব্রাহীম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, সালেহ জহুর, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন ও শাহাদাত হোসেন সুমন প্রমুখ।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত