মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫-কে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথনের। আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ৭টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে শুরু হয় এই প্রতীকী ম্যারাথন, যাতে অংশ নেন প্রায় ৬৫০ জন অংশগ্রহণকারী।
ম্যারাথনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, ক্রীড়াবিদ, সামাজিক সংগঠনের সদস্য, যুব সমাজ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, "গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণদের সক্রিয় ভূমিকা আজকের সময়ের দাবি। এই ম্যারাথন সে বার্তার প্রতীক।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
অনুষ্ঠানে বিজয়ীরা হলেন-
মেয়ে বিভাগে:
১. শ্রাবণী চৌধুরী (প্রথম)
২. তাবাসসুম সোবাহ (দ্বিতীয়)
৩. মোসাম্মাত সোহানা (তৃতীয়)
ছেলে বিভাগে:
১. মুসফিকুর রহমান (প্রথম)
২. মোহাম্মদ সুমন (দ্বিতীয়)
৩. আবু নসর (তৃতীয়)
জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একইসঙ্গে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, তাঁদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ.কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত