চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে এমপি হতে চান যারা

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৮:০৫ পিএম, ২০২৫-০৭-১৮    2082


চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে এমপি হতে চান যারা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাকপ্রস্তুতি হিসেবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে রাজনৈতিক মহড়া তীব্র হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন  দলের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সন্দ্বীপ আসনে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠে চষে বেড়াচ্ছেন, অংশ নিচ্ছেন দোয়া মাহফিল, সামাজিক অনুষ্ঠান ও উঠান বৈঠকে। আওয়ামী লীগ মাঠে না থাকায় এ আসনে এবার বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্যদল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বেড়েছে।বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৯ জন। 

মোস্তফা কামাল পাশা : বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী  হিসেবে আলোচনায় রয়েছেন দলের অভিজ্ঞ রাজনীতিক ও তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় নেতৃত্বের কারণে তিনি সন্দ্বীপবাসীর কাছে একটি পরিচিত মুখ। তিনি ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়ে  চট্টগ্রাম-৩ আসনের জনগণের প্রতিনিধিত্ব করেছেন। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মাঝে এখনও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 

তারিকুল আলম তেনজিং : বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী  হিসেবে আলোচনায় রয়েছেন। দলের জাতীয়  নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরে বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা তারিকুল আলম তেনজিং।

ছাত্র রাজনীতির হাতেখড়ি জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে হলেও সময়ের পরিক্রমায় তিনি এখন বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের অন্যতম। তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, দলীয় কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন সম্পৃক্ততা ও রাজপথে সক্রিয় ভূমিকার কারণে  কেন্দ্র ও তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একটি সুপরিচিত ও আস্থাভাজন নাম। দলে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে ইতোমধ্যেই নেতাকর্মীদের মনোযোগ কেড়েছেন তিনি। সন্দ্বীপের স্থানীয় রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে।

মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন : বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন দলের জাতীয়  নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।তিনি যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলার কারণে তাকে দীর্ঘ ৯ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটাতে হয়। কিন্তু দেশ থেকে দূরে থাকলেও দল ও দেশের রাজনীতির সঙ্গে তার যোগাযোগ ও সম্পৃক্ততা ছিল অটুট। বর্তমানে তিনি সক্রিয়ভাবে সন্দ্বীপের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন। জনসংযোগ, সামাজিক যোগাযোগ এবং স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকায় উল্লেখযোগ্য ভুমিকা  রেখেছেন।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন : বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন তৃণমূলের রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নাম। দীর্ঘ ১৫ বছর ধরে বিগত সরকারের আমলে তিনি দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজপথের এই নিরলস যোদ্ধাকে সেই সময়ের অনেক মামলার মুখোমুখি হতে হয়েছে, যার ফলে কারাবাস ও আদালতপাড়ায় কেটেছে তার দীর্ঘ সময়।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন খালেদা জিয়ার বিরুদ্ধে পূর্বকোণ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ঘিরে মানহানির মামলায় বাদী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা তার দলপ্রেম ও নেতৃত্বগুণের বহিঃপ্রকাশ। তিনি বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে । স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।  

মোস্তফা কামাল পাশা বাবুল: বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে আসছেন। তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য  এছাড়াও তিনি সদ্বীপ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও উপদেষ্টা, সাবেক সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এই প্রবীণ রাজনীতিবীদ সন্দ্বীপের মানুষের কাছে দানবির মোস্তফা কামাল পাশা বাবুল হিসেবেও পরিচিত। 

এডভোকেট আবু তাহের: বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী  হিসেবে আলোচনায় রয়েছেন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিক এডভোকেট আবু তাহেরের নাম।বর্তমানে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তা ছাড়া জিয়া পরিষদের জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। 

রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল সংগঠক হিসেবে।

আলমগীর হোছাইন ঠাকুর: বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির  সচিব আলমগীর হোসাইন ঠাকুর। একজন পরীক্ষিত রাজনৈতিক নেতা, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত ছিলেন দীর্ঘ সময় ধরে। আলমগীর হোসাইন ঠাকুরের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে, সন্দ্বীপ সরকারি হাজী এবি কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে। এরপর ১৯৯২ সালে তিনি হন কলেজ ছাত্রদলের সভাপতি। ধারাবাহিকভাবে সংগঠনকে গতিশীল রাখার প্রয়াসে তিনি ১৯৯৪ সালে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ সালে সভাপতি নির্বাচিত হন।ছাত্র রাজনীতি শেষে তিনি যুক্ত হন যুবদলের সঙ্গে এবং ২০০৪ সালে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে। ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত একটানা ১২ বছর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় আলমগীর হোসাইন ঠাকুর বারবার হামলা-মামলা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। তবু অটল থেকে সংগঠন ও আদর্শে অবিচল থেকেছেন। 

রফী উদ্দিন ফয়সাল: বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন সন্দ্বীপে তরুণদের মাঝে বেশ আলোচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব রফী উদ্দিন ফয়সাল। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃতদের ছাড়িয়ে আনতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিন দশকের বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা রফি উদ্দিন ফয়সালের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রজীবনে। ৩৩ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় তিনি মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নিবেদিতভাবে কাজ করেছেন।সম্প্রতি পবিত্র রমজানে এবং কোরবানির ঈদ উপলক্ষে তিনি সন্দ্বীপে প্রায় ২ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল আয়োজন করেন, যা প্রশংসিত হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে।

সন্দ্বীপের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে রফী উদ্দিন ফয়সালের পোস্টার ও ব্যানার। তরুণদের মাদকমুক্ত রাখতে তিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেছেন এবং এ নিয়ে গণসচেতনতা তৈরিতে কাজ করছেন। ভোটের মাঠে তিনি এখন বেশ সক্রিয়, জনসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভায় নিয়মিত অংশ নিচ্ছেন। রফী উদ্দিন ফয়সালকে ঘিরে সন্দ্বীপ বিএনপির নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। 

মাহফুজুর রহমান মাহফুজ : বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। প্রবাস ও দেশের রাজনৈতিক পরিমণ্ডলে সমানভাবে সক্রিয়। দীর্ঘ প্রবাসজীবনে তিনি দলীয় সংগঠনের বিভিন্ন শীর্ষ পদে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর বর্তমানে নিজ এলাকার রাজনীতিতে সরব ভূমিকা রাখছেন।মাহফুজুর রহমান মাহফুজ কুয়েত বিএনপির সাবেক সভাপতি, কুয়েত যুবদলের সাবেক সভাপতি, বর্হিবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম কুয়েতের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সমিতি কুয়েতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।প্রবাসজীবনে বিএনপির ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি তিনি সন্দ্বীপের রাজনীতিতেও ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছেন। ঈদে তার নিজ বাড়িতে প্রায় ২,০০০ নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এক বিশাল মিলনমেলার আয়োজন করা হয়, যা ছিল ব্যতিক্রমী আয়োজন ও উপস্থিতির জন্য আলোচনার কেন্দ্রবিন্দু।

আলাউদ্দিন সিকদার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে সুপরিচিত এ নেতার রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রজীবনে, ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে। সংগঠনের নেতৃত্বের বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনি জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন অল্প সময়েই। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হয়রানি, গ্রেফতার ও মামলার মুখোমুখি হলেও আদর্শচ্যুতি হয়নি তার পদচারণায়। দৃঢ় মনোবল ও আদর্শিক নিষ্ঠার কারণে তিনি দলের নেতাকর্মীদের কাছে একজন নির্লোভ, ত্যাগী ও নিষ্ঠাবান নেতা হিসেবে পরিচিত। তৃণমূলে রয়েছে তার সুদৃঢ় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। তিনি ভূমি পুনরুদ্ধার, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন এবং জনদুর্ভোগ নিরসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব ভূমিকা রাখছেন। দ্বীপের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে যাচ্ছেন তিনি। দিচ্ছেন বাস্তবসম্মত ও স্বচ্ছ প্রতিশ্রুতি।

মুকতাদের আজাদ খান : ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন  শিক্ষাবিদ ও সাবেক ছাত্রনেতা মুকতাদের আজাদ খান।তিনি এনপিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগেও একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ আসনে এনপিপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে নিবেদিত এ রাজনীতিবিদ সীতাকুণ্ডের তাহের মনজুর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।২০১৩ সাল থেকে তিনি সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক হিসেবে দ্বীপের নানান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো তুলে ধরে আসছেন। বিশেষ করে সন্দ্বীপের শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার কার্যক্রম প্রশংসনীয়। একজন অভিজ্ঞ শিক্ষক, দক্ষ সংগঠক  হিসেবে দ্বীপবাসীর মন জয় করতে  নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

মনিরুল হুদা বাবন :  গণসংহতি আন্দোলন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন।বাবন দীর্ঘদিন ধরে সামাজিক ও নাগরিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে করে তিনি সন্দ্বীপের ভূমি রক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং পরিবেশ সুরক্ষায় তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সন্দ্বীপবাসীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছেন।

হাফেজ মাওলানা নাজিম উদ্দীন: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে  আলোচনায় আছেন হাফেজ মাওলানা নাজিম উদ্দীন । তিনি একজন সুপরিচিত সমাজসেবকও।

তিনি সামাজিক ও সাংগঠনিক অঙ্গনে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বগুণ ও পরিশীলিত ব্যক্তিত্ব সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে। ইসলামী আন্দোলনের নেতারাও তাকে নিয়ে আশাবাদী।

মো. ওমর ফারুক : গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক।মো. ওমর ফারুক ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বগুণ ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে সন্দ্বীপে তাকে দলের পক্ষ থেকে ‘মধ্যমণি’ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এহসানুল মাহবুব জুবায়ের : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন  কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এহসানুল মাহবুব জুবায়ের। নতুন রাজনৈতিক দল ও রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করলেও জুবায়ের ‘জুলাই বিপ্লব’–এর সাথে সম্পৃক্ত থাকার কারণে শুরু থেকেই দলটির কার্যক্রম এলাকায় দৃষ্টিগোচর হচ্ছে।সাম্প্রতিক সময়ে সন্দ্বীপের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে তিনি সোচ্চার ভূমিকা পালন করছেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহনসহ মৌলিক অধিকার রক্ষায় তাঁর অবস্থান ও কার্যক্রম স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতির ময়দানে নতুন হলেও জনসম্পৃক্ততা ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে তিনি ইতোমধ্যে অনেকের নজর কেড়েছেন। এনসিপি নেতৃত্বাধীন বিকল্পধারার রাজনীতিতে সন্দ্বীপে এক ভিন্নমাত্রা যোগ করেছেন এহসানুল মাহবুব জুবায়ের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের সাবেক লেকচারার হিসেবে শিক্ষাক্ষেত্রে একাধিক অবদান রেখেছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটানো পর বর্তমানে সন্দ্বীপে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে সরব হয়ে উঠেছেন।তিনি ইতোমধ্যে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় ব্যানার ও পোস্টার টানিয়ে প্রচারণা শুরু করেছেন। গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমেও জনগণের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।তবে এমপি যেই হোক সন্দ্বীপবাসীর একমাত্র চাওয়া হচ্ছে নিরাপদ ও আধুনিকনৌ-যাতায়াত। সকল সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ হাসপাতাল ও নির্বিঘ্ন চিকিৎসা ব্যবস্থা। পরিকল্পিত ব্লক বেড়িবাঁধ ও আধুনিক মেরিন ড্রাইভ সড়ক।সন্দ্বীপে মোট ভোটার সংখ্যা প্রায় ২,৪৭,২২৪ জন, কেন্দ্র সংখ্যা ৮৪ ও ভোট বুথ ৫৭২। নির্বাচনী মাঠে অবাধ প্রতিদ্বন্দ্বিতা ও শক্তিশালী পরিকল্পনা দেখা যাচ্ছে বিশেষ করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির অভিজ্ঞ ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় প্রার্থী, স্বতন্ত্র ও বিরোধী দলগুলোর প্রতিযোগিতার মিশ্রণে নির্বাচন প্রহর অতি উত্তেজনাপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত