সন্দ্বীপের গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৯:২৯ পিএম, ২০২৫-০৭-১৮    65


সন্দ্বীপের গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী সংকটে। বিশেষ করে মাতৃত্বকালীন সেবার জন্য কোনো চিকিৎসক না থাকায় গর্ভবতী নারীরা পড়ছেন চরম ভোগান্তিতে।

১৭ জুলাই সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র চোখে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার। পরিদর্শন শেষে তিনি বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার জন্য পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই। বিশেষ করে মাতৃত্বকালীন সেবায় কোনো ডাক্তার কর্মরত ছিলেন না, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”

হাসপাতালের আবাসিক চিকিৎসক ও জরুরি বিভাগের জন্য মাত্র দুজন ডাক্তার পদায়ন রয়েছে। জনবলের এই ঘাটতি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে পরিচালনায় বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও রয়েছে চরম অব্যবস্থাপনা। ইউএনও বলেন, “হাসপাতাল চত্বর ও অভ্যন্তরে পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়ার মতো। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী ও আয়া না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

হাসপাতেলের সার্বিক সমস্যা চিহ্নিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে ইউএনও মংচিংনু মারমা বলেন, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে।”

সন্দ্বীপের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মংচিংনু মারমা মাঠপর্যায়ে একের পর এক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিচ্ছেন। স্থানীয়রা বলছেন, প্রশাসনের এমন তৎপরতা দীর্ঘদিনের স্থবিরতা ভাঙছে।

সন্দ্বীপের গাছুয়া অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় সরকারি স্বাস্থ্যসেবা এখনো পর্যাপ্তভাবে পৌঁছায়নি। চিকিৎসা, জনবল, অবকাঠামো ও ব্যবস্থাপনায় জবাবদিহিতা না থাকলে এমন পরিস্থিতি দিন দিন আরও সংকটজনক হয়ে উঠবে।


রিটেলেড নিউজ

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্‌যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

মো. মাইন উদ্দিন, সন্দ্বীপ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত

 অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত