গণতন্ত্র রক্ষায় জনগণের গঠনতন্ত্র চান ফরহাদ মজহার

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৭:২০ পিএম, ২০২৫-০৭-১৯    37


গণতন্ত্র রক্ষায় জনগণের গঠনতন্ত্র চান ফরহাদ মজহার

 দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে জনগণের নিজস্ব গঠনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে” — বলেছেন দার্শনিক, মানবাধিকার কর্মী রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার

শনিবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

ফরহাদ মজহার বলেন, “বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রয়োজন একটি গণমুখী গঠনতন্ত্র। গঠনতন্ত্র কী, কেন প্রয়োজনতা জনগণকে বোঝাতে হবে। যাতে ভবিষ্যতে আর কখনও দেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির হৃদয়। এখানে বন্দরসহ রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক বাণিজ্যিক স্থাপনা। এই শহরের ক্ষতি মানে পুরো দেশের মারাত্মক ক্ষতি। তাই চট্টগ্রামের রাজনৈতিক আধ্যাত্মিক শক্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা প্রয়োজন।

চট্টগ্রাম বন্দরের দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, “বন্দরকে ঘুষ-দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে। এর স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে, যেন বিদেশি স্বার্থে এটি ব্যবহার না হয়।

তিনি চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন, “হাটহাজারীর মতো অঞ্চলে মসজিদ মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেখানে দুই সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে। এই ঐতিহ্য যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

ফরহাদ মজহার বলেন, “আর কখনো যেন কাউকে শুধু দাড়ি-টুপি বা গেরুয়া বসনের কারণে জঙ্গি বা বিদেশি দালাল বলে আখ্যায়িত না করা হয়।

সংবিধান বনাম গঠনতন্ত্রের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, “সংবিধান একটি আইনি কাঠামো মাত্র। গঠনতন্ত্র রাষ্ট্র সংগঠন পরিচালনার মূল দর্শন। . কামাল হোসেন সংবিধানকে রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু বানিয়েছেন, যা জাতিকে বিভ্রান্ত করেছে।

জামায়াতে ইসলামীর ঢাকাস্থ সমাবেশের প্রসঙ্গে তিনি বলেন, “আইডিএল বিলুপ্ত করে জামায়াতে ইসলামী নামে পুনরায় আত্মপ্রকাশ রাজনৈতিক দুরদর্শিতার অভাবের পরিচায়ক।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, “একসময় চট্টগ্রাম প্রেস ক্লাবকে ভারতের এজেন্ডা বাস্তবায়নের ঘাঁটি বানানো হয়েছিল। আগস্ট ছাত্র-জনতা ফ্যাসিবাদের দোসরদের এখান থেকে উচ্ছেদ করেছে। এখন ক্লাবটি দেশপ্রেমিক, পেশাদার সাংবাদিকদের আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠছে।

তিনি আরও বলেন, “তবে এখনো একটি মহল প্রেস ক্লাবকে ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। সাংবাদিকদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সাংবাদিকতার আড়ালে যারা ফ্যাসিবাদ চর্চা করে, তাদের প্রেস ক্লাবে কোনো স্থান নেই।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শহীদুল হক, অধ্যাপক আর রাজী, সহকারী অধ্যাপক সাইমা আলম, রাষ্ট্রচিন্তক মেজর (অব.) ফেরদৌস, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিনিয়র সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব কেফায়েত উল্লাহ কায়সার, দৈনিক এই বাংলার নির্বাহী সম্পাদক ওয়াহিদ জামান এবং বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ প্রমুখ


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত