মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫০ এএম
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স পাঠানো হচ্ছে।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, মঙ্গলবারই বার্ন ইউনিটে অভিজ্ঞ দুই চিকিৎসক ও নার্সদের একটি দল ঢাকায় পৌঁছাবে। সঙ্গে আসছে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে বলেন, “ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
ঢাকা থেকে জানানো হয়েছিল, বেশিরভাগ আহতের শরীর পুড়ে গেছে—এজন্য বার্ন বিশেষজ্ঞ, যন্ত্রপাতি ও ওষুধ জরুরি। ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও চিকিৎসক ও নার্স আসবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত