মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৩ এএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি রেস্তোরাঁর রান্নাঘরে মারাত্মক অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে সোমবার দুপুরে সন্দ্বীপ মেইন টাউন এলাকার ‘গ্রীণ চিলিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে দেখা যায়, রেস্টুরেন্টের রান্নাঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার চরম অভাব রয়েছে। রেফ্রিজারেটরের ভেতর সিদ্ধ চাল, মাছ, মাংস, সবজি ও ফলমূল পলিথিনে মুড়িয়ে সংরক্ষণ করা হলেও তাতে কোনো লেবেল বা তারিখ সংযুক্ত করা হয়নি।
মোবাইল কোর্টের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, রেস্তোরাঁর লাইসেন্স, ফায়ার সার্ভিসের অনুমোদন, পরিবেশ ছাড়পত্র, ইনকাম ট্যাক্সের আপডেট সনদ, পেস্ট কন্ট্রোলের সনদ কিংবা ডিলিং লাইসেন্স—কোনো কিছুই দেখাতে পারেনি।
তবে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর ও স্বাস্থ্যবিধি সংশোধনের শর্তে প্রতিষ্ঠানটির ম্যানেজারের বক্তব্য সন্তোষজনক বিবেচনায় তাকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ রান্নার উপকরণ—বিভিন্ন ধরনের মসলা ও পানীয় দ্রব্য—তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হয়। একই সঙ্গে কিচেনে কর্মরত বাবুর্চিসহ সব স্টাফকে হ্যান্ড গ্লাভস, মাস্ক, ওয়ান টাইম ক্যাপ ও নির্ধারিত পোশাক পরিধান করতে বলা হয়। নিয়মিতভাবে নখ, চুল ও দাড়ি ছাঁটার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অভিযানে মোবাইল কোর্টের পেশকার আরিফ বিন হোসেন ও মো. ইয়াছির আরাফাত, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার পাল এবং তাঁর নেতৃত্বে একটি চৌকস আনসার দল অংশ নেয়।
জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, "আইন ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত
তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত
কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত
জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত
ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত