মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম
চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ‘জুলাই আন্দোলন ২০২৪’-এ অংশ নেওয়া যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২৮ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘জুলাই জাগরণ : সম্মিলিত দীপ্ত প্রতিরোধ’ শীর্ষক সেমিনারের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “চট্টগ্রাম সবসময়ই আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থেকেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান তারই সর্বশেষ প্রকাশ।”
প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নসরুল কবীর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী, সাংবাদিক ওসমান গণি মনসুর, জাহিদুল করিম কচি, ডা. খুরশিদ জামিল, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাংবাদিক সালেহ নোমান, সমন্বয়ক রাসেল আহমদসহ অনেকে।
সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায়ের দাবি প্রতিষ্ঠার এক সাহসী উচ্চারণ। শহিদদের রক্তে লেখা হয়েছে জনগণের ইচ্ছার দলিল।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র, এমনকি সাম্প্রতিক ফ্যাসিস্টবিরোধী আন্দোলন—সব ক্ষেত্রেই চট্টগ্রাম নেতৃত্ব দিয়েছে। আশা করি, এই অনুষ্ঠান দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে, সবাই জানবে চট্টগ্রামের ভূমিকা।”
অনুষ্ঠানে শহিদ ওমর ফারুকের স্ত্রী সিমা আক্তার, শহিদ ফয়সাল আহমদ শান্তর মা কোহিনুর আক্তার, শহিদ ওয়াসিমের পিতা শফি আলমসহ বিভিন্ন শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “জুলাই যোদ্ধারা আমাদের স্ফুলিঙ্গ। তাদের স্মৃতি ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস জোগাবে। হতাশ হওয়ার কিছু নেই, মেধা ও ন্যায়ের ভিত্তিতেই এ দেশ চলবে।”
সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে তারুণ্যের ভূমিকা, অভিজ্ঞতা বিনিময়, ফটো প্রদর্শনী, আইনি বিশ্লেষণ, সাংবাদিকদের অংশগ্রহণসহ নানা আয়োজন। শেষ দিনে অনুষ্ঠিত হবে ‘জুলাই থেকে যাত্রা: সংগ্রামের একতা’ শীর্ষক উন্মুক্ত সমাবেশ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত