চট্টগ্রাম-১০: এনসিপির মনোনয়ন চান আন্দোলনের সম্মুখযোদ্ধা ইরফাত ইব্রাহিম

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৮:৫৪ এএম, ২০২৫-০৭-২৯    34

চট্টগ্রাম-১০: এনসিপির মনোনয়ন চান আন্দোলনের সম্মুখযোদ্ধা ইরফাত ইব্রাহিম

জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশা করছেন চট্টগ্রাম-১০  আসনে দলের প্রথম সারির সংগঠক ও তরুণ রাজনীতিবিদ ইরফাত ইব্রাহিম।

ইরফাত ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সম্মুখসারির একজন সক্রিয় নেতা ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময়ে তিনি আন্দোলনের সংগঠক, অর্থায়নকারী এবং মাঠকর্মী—তিন ভূমিকাতেই সক্রিয়ভাবে অংশ নেন। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে আমি প্রথম থেকেই সক্রিয় ছিলাম। আহতদের চিকিৎসায় সহায়তা করেছি, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নিজ অর্থে ফান্ডিং চালিয়ে গিয়েছি।”

ইরফাত জানান, সে সময় তিনি ম্যাসকট গ্রুপ অব কোম্পানির সিইও হিসেবে কর্মরত ছিলেন। অফিস শেষ করে গার্মেন্টস কর্মী ও শ্রমজীবী জনগণকে সংগঠিত করে আন্দোলনে যুক্ত করেন। ১৮ জুলাই ঢাকার উত্তরায় সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে যুবলীগের বিরুদ্ধে দফায় দফায় সংঘর্ষেও অংশ নেন।

তিনি বলেন, “আহতদের চিকিৎসার জন্য কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে দফায় দফায় অর্থ সহায়তা করেছি। পেশাজীবীদের ঐক্য গড়ে তুলে আন্দোলনে বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে ফান্ডিংয়ের ব্যবস্থাও করা হয়েছিল।” 

সূত্রে জানা গেছে, ইরফাত ইব্রাহিম এখন এনসিপির অন্যতম সক্রিয় সংগঠক। তাঁর ত্যাগ ও রাজনৈতিক নিষ্ঠা বিবেচনায় দল তাঁকে গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়টি ভাবছে।

চট্টগ্রামে তাঁর পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনৈতিক বিরোধী হিসেবে পরিচিত। ইরফাত বলেন, “আমাদের পরিবার চট্টগ্রামে অন্যতম আওয়ামী ফ্যাসিবাদের বিরোধী পরিবার। শেখ হাসিনা ও তার প্রশাসন দীর্ঘ সময় আমাদের পরিবারের ওপর নজরদারি চালিয়ে এসেছে।”

এনসিপির প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তবে ইরফাত ইব্রাহিম আশাবাদী, তাঁর মাঠ পর্যায়ের তৎপরতা এবং সংগঠনের প্রতি অবদানের কারণে দল তাঁকে মনোনয়ন দেবে।

তিনি বলেন, “এলাকাবাসীর ভালোবাসা আর আস্থাই আমার শক্তি। আমি এই এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং গণতন্ত্রের স্বার্থে কাজ করতে চাই।”

ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় নেতারা জানান।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত