মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
২৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, ‘নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে গড়া সংগঠন গণ অধিকার পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিলাম। ভালো থাকুক প্রিয় সংগঠন।’
মো. ওমর ফারুক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা থেকে আসা একজন তরুণ রাজনীতিক। গণ অধিকার পরিষদের শুরু থেকেই তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
তিনি চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে নির্বাচন করারও কথা ছিল। তার পোস্টের পর দেখা যায় নাছরিন আক্তার নামক আরেকজন এই দলের সন্দ্বীপ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।
তবে দল থেকে সরে যাওয়ার বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। তাঁর এই ঘোষণার পর সংগঠনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গণ অধিকার পরিষদ সাম্প্রতিক সময়ে একাধিক ভাঙন ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত