মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. ওমর ফারুক দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। দল ছাড়ার পাঁচ দিনের মাথায় তিনি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
২৪ জুলাই নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লেখেন, ‘নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে গড়া সংগঠন গণ অধিকার পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে নিজেকে সড়িয়ে নিলাম। ভালো থাকুক প্রিয় সংগঠন।’
এরপর ২৮ জুলাই আরেকটি পোস্টে তিনি জানান, ‘আধুনিক সন্দ্বীপ গড়তে, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে স্বতন্ত্রভাবে ইলেকশন করবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওমর ফারুক গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয় ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এই তরুণ রাজনীতিকের আসন থেকে নির্বাচন করার কথা ছিল সংগঠনের পক্ষে। তবে ২৪ জুলাই তাঁর পদত্যাগের কিছু পরেই জানা যায়, দলটির পক্ষ থেকে ওই আসনে নাছরিন আক্তারকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।
দল ছাড়ার কারণ বিষয়ে ওমর ফারুক বিস্তারিত কিছু উল্লেখ না করলেও, তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে বিদ্যমান দ্বন্দ্ব ও ভাঙনের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সংগঠনের পক্ষ থেকেও তাঁর পদত্যাগ কিংবা নির্বাচন ঘোষণাকে ঘিরে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত