দানবীর মোস্তফা কামাল পাশা বাবুল এমপি হলে সন্দ্বীপবাসী উপকৃত হবে

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ১১:৩৯ এএম, ২০২৫-০৭-২৯    180

দানবীর মোস্তফা কামাল পাশা বাবুল এমপি হলে সন্দ্বীপবাসী উপকৃত হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সন্দ্বীপ আসনে বিএনপির মনোনয়ন পেতে আশাবাদী প্রবীণ রাজনীতিবীদ মোস্তফা কামাল পাশা বাবুল। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বর্তমানে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের একাধিক কেন্দ্রীয় নেতার আস্থাভাজন এই রাজনীতিক বলেন, ‘আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, দ্বীপের মানুষের কল্যাণে কাজ করার জন্য। অনেকেই এমপি হতে চান নিজের আখের গোছাতে, আমি চাই এই জনপদকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করতে।’

মোস্তফা কামাল পাশা বাবুলের রাজনৈতিক পরিচিতি দীর্ঘ। তিনি সাবেক সিনিয়র সহসভাপতি সন্দ্বীপ উপজেলা বিএনপি, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র বিএনপি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি 'দানবীর বাবুল' নামে পরিচিত। দীর্ঘদিন ধরে দ্বীপের বিভিন্ন প্রান্তে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন তিনি।

স্থানীয় একজন ভোটার বলেন, ‘তিনি যদি সংসদ সদস্য হন, তাহলে সন্দ্বীপের অনেক উন্নয়ন হবে। দুর্নীতিমুক্ত একটি প্রশাসন আমরা প্রত্যাশা করি তার নেতৃত্বে।’

দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে তিনি এবার এগিয়ে আছেন। অনেকেই মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রবাসী নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি তাকে সন্দ্বীপের প্রার্থী হিসেবে দলের নীতিনির্ধারকদের বিবেচনায় এগিয়ে রাখবে।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত