মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পিএম
সন্দ্বীপ উপজেলা পরিষদ হলরুমে আজ ৩১ জুলাই বৃহস্পতিবার “উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা” ও “উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।
আইন-শৃঙ্খলা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসন থেকে নির্ধারিত টার্গেট অনুযায়ী উপজেলার সকল ইউনিয়নে ১০০% নিবন্ধন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। সভায় জানানো হয়, যাতে কোনো নাগরিক এই সেবা থেকে বঞ্চিত না হন।
এছাড়া গ্রাম আদালতকে আরও কার্যকর করার জন্য বাড়ি বাড়ি উঠান বৈঠকের আয়োজন করে পারিবারিক ও জায়গা-জমির বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ব্যবহার বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
সভায় অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। অবৈধ অটোরিকশা, সিএনজি ও ট্রাক্টর চলাচলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। ১৮ বছরের নিচে কোনো কিশোর যাতে অটোরিকশা বা ট্রাক্টর চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন ইউএনও।
সন্ত্রাস, মাদক ও ছিনতাইসহ অপরাধ দমনে সকল শ্রেণি-পেশার মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সমন্বয় সভায় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা পরিষদের আওতাভুক্ত দপ্তর ও ইউনিয়ন পরিষদগুলোর কর্মকাণ্ড যেন কোনো অশুভ প্রভাব থেকে মুক্ত থেকে পরিচালিত হয়, সে বিষয়ে সচেতন থাকার কথা বলেন ইউএনও।
সেবা প্রদান প্রক্রিয়ায় কোনো হয়রানি না করার বিষয়ে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়। তবে, নাগরিকদের আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে ইউএনও মংচিংনু মারমা বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত