মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫২ এএম
সন্দ্বীপ বাংলাদেশের একটি প্রাচীন দ্বীপাঞ্চল, ঐতিহ্যে গৌরবময় হলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক সেবার ক্ষেত্রে অবহেলার শিকার। এমন বাস্তবতায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা শুধু সন্দ্বীপ নয় প্রান্তিক ও দুর্গম অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠার একটি সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে।
৪ জুলাই সকালে বৈরী আবহাওয়ায় সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপে আগমন এবং এর কয়েকদিন পর কাদা মাড়িয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উড়িরচরে গিয়ে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও হস্তান্তর অনুষ্ঠানে যোগদান—এটি নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং একজন দায়িত্বশীল প্রশাসকের কর্তব্যবোধের প্রকাশ। এই একটি ঘটনায় বোঝা যায়, তিনি মাঠপর্যায়ে থেকে মানুষের পাশে থাকতে প্রস্তুত।
সন্দ্বীপে তাঁর দায়িত্বগ্রহণের পরের সময়টি ছিল কর্মকাণ্ডে ঠাসা—ভূমি অফিসে দালালচক্রের বিরুদ্ধে অবস্থান, ২৮৪টি রহস্যজনক মহিষের বিষয়ে তদন্ত কমিটি গঠন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে স্বচ্ছতা ও উন্নয়ন তদারকি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ—সব মিলিয়ে তাঁর প্রশাসনিক দৃষ্টি যে সর্বত্র বিস্তৃত, তা স্পষ্ট। এ ছাড়া, ফেরি চলাচলে মাছ ধরার জালের বাধা দূরীকরণে বাস্তবভিত্তিক সমাধান, জরুরি স্বাস্থ্যসেবায় স্পিডবোট অনুমতি, পরিচ্ছন্নতা অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ—এসব পদক্ষেপ তাঁকে একজন গতিশীল, দায়িত্বশীল ও মানবিক প্রশাসকের পরিচয় দিয়েছে।
৩১ জুলাই অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শতভাগ নিশ্চিতকরণ, গ্রাম আদালত সক্রিয়করণ, অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা, উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা—এসব বিষয় তাঁর শাসনব্যবস্থার দৃষ্টিভঙ্গিকে নাগরিকবান্ধব ও অংশগ্রহণমূলক করে তুলেছে।
একজন ইউএনও এক মাসেই কতটা প্রভাব ফেলতে পারেন—সন্দ্বীপের এই অভিজ্ঞতা তার প্রমাণ। স্থানীয় প্রশাসনের উদ্যোগ ও কর্মতৎপরতায় যদি জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণ একসঙ্গে এগিয়ে আসে, তবে সন্দ্বীপ শুধু সম্ভাবনাময় দ্বীপই থাকবে না, বাস্তব উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হতে পারে।
মংচিংনু মারমার এ ধরনের নেতৃত্ব স্থানীয় সরকার ব্যবস্থায় একটি আশার আলো। তবে, প্রশ্ন থাকে—এই গতিশীলতা কতদিন থাকবে? প্রশাসনিক বদল বা রাজনৈতিক চাপ কি একে স্তব্ধ করবে?
আমরা চাই, এই ধরনের সুশাসন ও মানবিকতা বছরজুড়ে বজায় থাকুক। কেন্দ্রীয় প্রশাসন থেকেও এমন কর্মকর্তাদের উদ্যোগকে উৎসাহিত ও রক্ষা করতে হবে। তাহলে সত্যিকার অর্থে জনগণের কাছে প্রশাসন হয়ে উঠবে ‘জনগণের সেবা প্রদানে নিয়োজিত একটি প্রতিষ্ঠান’—কথার চেয়ে বাস্তবের প্রতিচ্ছবি। আর তখন জনবান্ধব প্রশাসন জনমানুষের আস্থার প্রতীকে পরিণত হবে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত