মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান” শীর্ষক আলোচনা সভায় ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ-উগ্রবাদ যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, “নারীদের বাদ দিয়ে নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। বিএনপি আগামীদিনের কর্মপরিকল্পনায় নারী শক্তিকে প্রাধান্য দিয়েছে।”
তিনি জানান, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি প্রথম ধাপে ৫০ লাখ প্রান্তিক পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করে মাসিক আর্থিক বা খাদ্য সহায়তা দেবে।
অনুষ্ঠানে মহিলাদল সভানেত্রী আফরোজা আব্বাস স্বাগত বক্তব্য রাখেন। তথ্যচিত্র প্রদর্শন ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।
সভায় আরও বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, তানিয়া রব, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, হাসিনা আখতারসহ অনেকে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত