চট্টগ্রামে স্মৃতিচারণে ‘জুলাইয়ের মায়েরা’ সন্তান আর ফিরে আসবে না, শোকে ঘুমাতে পারি না'

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৬:৪২ পিএম, ২০২৫-০৮-০৩    31

চট্টগ্রামে স্মৃতিচারণে ‘জুলাইয়ের মায়েরা’ সন্তান আর ফিরে আসবে না, শোকে ঘুমাতে পারি না'

২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ সন্তানদের স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো “জুলাইয়ের মায়েরা” শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী।
শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
অনুষ্ঠানে জুলাই ২০২৪ সালের গণআন্দোলনে শহীদ হওয়া সাহসী সন্তানদের মায়েরা ও স্বজনেরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ডকুমেন্টারি সিরিজ “July Mothers: Their Eyes Remember”–এর প্রথম পর্ব “Will You Ever Sleep, Ma?” প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “জুলাইয়ের শহীদরা তাঁদের জীবনের বিনিময়ে আমাদের গণতন্ত্র, ন্যায় ও স্বাধীনতার পথ উন্মুক্ত করেছেন। আজ তাঁদের স্মরণ করে আমরা প্রতিজ্ঞা করি— স্বচ্ছতা, মানবিকতা ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।”
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, “এই ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু স্মরণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক জীবন্ত ইতিহাস। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মোহাম্মদ জাবেদুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় শহীদদের পরিবারের সদস্যরা খোলামেলা আলোচনায় অংশ নেন। তাঁরা স্মৃতিচারণের পাশাপাশি শহীদদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত