মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
জুলাই মাসজুড়ে অনুষ্ঠিত অনুষ্ঠানমালার সমাপ্তি টানতে আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল সমাবেশ। এই সমাবেশটি আয়োজন করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া, বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধারা অংশ নেবেন এই অনুষ্ঠানে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি জানান, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি স্মরণ করা শুধু আবেগের বিষয় নয়, বরং সাম্য ও ন্যায়ের লড়াইকে সামনে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞাও বটে। আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে উক্ত সমাবেশে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”
উল্লেখ্য, জুলাই মাসজুড়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী দিনের এই সমাবেশকে কেন্দ্র করে আয়োজকদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত