হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার

মো. আবিদুল ইসলাম    ১২:৩০ এএম, ২০২৫-০৮-০৫    31

হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মিঠাপানির জোয়ারভাটার নদী হালদা থেকে সাড়ে ১৩ কেজি ওজনের একটি মৃত মা-মাছ (মৃগেল প্রজাতি) উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শাহ মাদারী হ্যাচারি এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। হালদার অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রমজান আলী মাছটি উদ্ধার করেন

উদ্ধারকৃত মৃত মা-মাছটির দৈর্ঘ্য ৪২ ইঞ্চি ও প্রস্থ ১৮ ইঞ্চি।

হাটহাজারী উপজেলা অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরামর্শে মাছটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন,

> “২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত হালদা থেকে মোট ৬টি মৃত মা-মাছ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মে মাসে ২টি কাতলা ও ১টি মৃগেল, জুন মাসে ২টি কাতলা এবং আজকের ঘটনাটি নিয়ে আরেকটি মৃগেল। এই ধারা খুবই উদ্বেগজনক।”

তিনি আরও বলেন,

> “বর্তমানে হালদা নদী প্রায় অরক্ষিত। যেখানে-সেখানে অবৈধভাবে বালু উত্তোলন, জাল বা বড়শি দিয়ে মাছ ধরা, এমনকি বিষ প্রয়োগ করে মাছ মারা হচ্ছে। শাখা খালগুলোতেও অবৈধ কার্যক্রম চলছে। এসব দেখার যেন কেউ নেই। প্রশাসনকে এখনই উদ্যোগ নিতে হবে।”

সমাধান হিসেবে তিনি প্রস্তাব করেন:

স্থানীয় নৌ-পুলিশ,

উপজেলা প্রশাসন এবং

মৎস্য অফিসের নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে হালদা নদীর অবস্থা উন্নত হবে এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রটি রক্ষা পাবে।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত