মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজম নগর এলাকায় অস্ত্রের মুখে নারী, পুরুষ ও শিশুসহ সবাইকে বেঁধে দুই প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতেরা দুটি ঘরে হানা দিয়ে সোনার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, ডাকাতির শিকার দুটি পরিবারের ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আলমারিগুলো খোলা ও ভাঙা, মেঝেতে ছড়িয়ে আছে কাপড়চোপড়। এখনও আতঙ্কে ভোগেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন ভিড় করেন বাড়িটির সামনে।
ডাকাতির শিকার পরিবারের এক অভিভাবক নুরজাহান বেগম (৬৫) বলেন, ‘একই বাড়িতে আমার তিন ছেলে বসবাস করে। রাত দুইটার দিকে ছোট ও মেজো ছেলের ঘরে হানা দেয় ১৫-২০ জনের একটি ডাকাত দল। মুখে মুখোশ, গায়ে গেঞ্জি ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে ছিল ছুরি, চাপাতি, রিভলভারসহ বিভিন্ন অস্ত্র। তারা সবাইকে দড়ি ও কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি ভেঙে প্রায় দুই ভরি সোনার গহনা, ৮৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরে তারা পাশের ঘরে প্রবাসী বড় ছেলে ওহিদুর রহমানের ঘরেও ঢুকে পড়ে। সেখান থেকে তার স্ত্রী রোজিনা আক্তারের কানের দুল, নাতির হাতের স্মার্ট ঘড়ি ও একটি দা নিয়ে যায়। ডাকাতির পর এখনো পরিবারের সদস্যরা স্বাভাবিক হতে পারেনি। মাত্র দুই মাস আগে প্রবাস ফেরত ছোট ছেলের বিয়ে দিয়েছি, নতুন বউয়ের সব গহনা নিয়ে গেছে ডাকাতরা।’
নুরজাহান বলেন, ‘পাঁচ বছর আগেও আমাদের বাড়িতে ডাকাতি হয়েছিল। এখন আবার একই ঘটনা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমার ছেলেরা।’
স্থানীয় সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি গ্রামের একটু দূরবর্তী স্থানে হওয়ায় সুযোগ নেয় ডাকাতেরা। আগেও সেখানে ডাকাতি হয়েছিল।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমি খোঁজ নিচ্ছি।’
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত