সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১১:০৫ এএম
আজ ৫ আগস্ট ২০২৫ চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে ‘জুলাই ২৪ এর শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সকাল ৯টায় শহিদ শহীদুল ইসলাম এবং ৯:৩০ টায় শহিদ আলম এর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের শুরু হয়।
পরবর্তীতে, সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আহত জুলাই যোদ্ধারা এবং শহিদদের পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে তাঁদের হাতে
সম্মাননা স্মারক ও সরকার প্রদত্ত উপহার তুলে দেওয়া হয়।
আলোচনা পর্বে আহত যোদ্ধা, শহিদের স্বজন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খানম বলেন—“গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতির অহংকার। তাঁদের প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে হবে কর্মে, নীতিতে এবং সাহসে। জেলা প্রশাসন তাঁদের পাশে আছে এবং থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন; হাসিব আজিজ, পুলিশ কমিশনার, সিএমপি; মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক); শারমিন জাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন); মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব); মনোয়ারা বেগম, পরিচালক (স্থানীয় সরকার)। আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার; এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ); মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “জুলাই অনির্বাণ” এবং “The Art of Democracy” শীর্ষক দুটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত