৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক    ০৭:৪৪ পিএম, ২০২৫-০৮-০৫    33


৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগস্ট) ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। এমতাবস্থায় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনকল্যাণময় দেশ বিনির্মাণে জাতি আজ ঐক্যবদ্ধ।
তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী—ফ্যাসিস্টরা দেশে অপশাসন—দুঃশাসন চালিয়েছে। কিন্তু ছাত্র—জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে দেশ ছেড়ে বিদায় নিতে হয়েছে। তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেবে না।
মঙ্গলবার বাদে আসর চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম—২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম—১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম—৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম, নগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জামায়াতে ইসলামী শত প্রতিকূলতার মাঝেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন চালিয়েছে। এক মুহূর্তের জন্যও জামায়াতে ইসলামী রাজপথ থেকে সরে যায়নি। শুধু আন্দোলন সংগ্রামই নয়; জামায়াতে ইসলামী জনগণের যে কোনো প্রয়োজনে দুর্যোগে দলমত, ধর্মবর্ণ, জাতি—গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
গণমিছিল পূর্বসমাবেশে সভাপতির বক্তব্যে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করতে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিভেদের রাজনীতির কবর রচনা করতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিলো একটি বৈষম্যহীন সমাজ গঠন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম।
তিনি বলেন, ১৯৭০ নির্বাচনের ম্যান্ডেট মেনে না নেয়ায় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধই ছিলো মহান মুক্তিযুদ্ধ। কিন্তু, দীর্ঘ ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভ্রান্ত বয়ান দিয়ে জাতীয় ঐক্য নষ্ট করা হয়েছে, কায়েম করা হয়েছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদী শাসন কায়েম করে মূলত মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা এবং ৪৪ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার ফ্যাসিবাদ হঠাও আন্দোলন  এবং তা চূড়ান্ত  সফলতায় রূপ লাভ করে। ফ্যাসিবাদী সরকারের দীর্ঘদিনের দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিদেশে অর্থ পাচার, মানুষের কথা বলার অধিকার হরণ এবং সর্বোপরি মানুষের নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনকে অতিষ্ঠ করে তোলে। এসব বিষয়ে বৈষম্য লাঘব করাই ছিল ছাত্র আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। জুলাই বিপ্লব ২০২৪ সফল হওয়ার পেছনে কৃতিত্ব পাওয়ার হকদার হচ্ছে দু’সহ¯্রাধিক শহীদ, হাজারো পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এবং হাজার হাজার নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। শহীদেরাই হচ্ছে বিপ্লবের আসল নেতৃত্ব দানকারী প্রধান মাস্টার মাইন্ড। দল—মত ও ধর্ম—বর্ণের ঊর্ধ্বে উঠে সকল শহীদেরাই আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে। তারাই অতীতের গ্লানি মুছে ফেলে নতুনভাবে বৈষম্যহীন ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে। বিপ্লবের কারিগরদের মর্যাদা সমুন্নত রেখেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে হবে। ইন্ডিয়ান হেজেমনির ষড়যন্ত্র মোকাবেলা ও বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করতে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিভেদের রাজনীতির কবর রচনা করতে হবে। শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতার পালাবদল হলেই জুলাই বিপ্লবের উদ্দেশ্য সফল হবে না। প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া জাতীয় নির্বাচন করে ফেললে ফ্যাসিবাদের পুনরুজ্জীবনের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দিয়ে বিপ্লবীদের নিরাপত্তা ও মর্যাদার গ্যারান্টি দিতে হবে। জনআকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই বিপ্লবের সনদ’ এর মাধ্যমে স্বৈরাচারের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে। জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারী ও নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের গ্যাজেট প্রকাশ ও পুনর্বাসন, মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যাকারী খুনিদের দৃশ্যমান বিচার, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রমাণ দিতে সর্বাগ্রে ছাত্রসংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, আইন—শৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করে জনসাধারণের আস্থাকে আরো মজবুত করা এবং  আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।
সমাবেশ শেষে গণমিছিল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে জিইসি মোড় ও ২ নম্বর গেটে চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উক্ত নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান,  হোছাইন, ফখরে জাহান সিরাজি সবুজ প্রমুখ।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত