মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এ অভিযান চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পৌর বাজারের রামগড় রোড, রেললাইনের পাশের এলাকা, মহাসড়কের দুই পাশ এবং ট্রাফিক পুলিশ বক্সসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৯টি অবৈধ প্রতিষ্ঠানকে মোট ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষ এবং জোরারগঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে এই এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানো হচ্ছিল। এতে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল এবং যানজট লেগে থাকত। আমরা তাদের নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে একাধিকবার মাইকিং করেছি। কিন্তু তারা কর্ণপাত করেনি।’
তিনি আরও বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত