সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১১:০৩ এএম
৫ আগস্ট ২০২৫:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আয়োজিত এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্রসংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং হাজারো জনতা উপস্থিত ছিলেন।
ঘোষণাপত্রটি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে প্রণীত হয়েছে। এটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।????
কী আছে জুলাই ঘোষণাপত্রে?
ঘোষণাপত্রে মোট ২৮টি ধারা রয়েছে। এর মাধ্যমে সরকার ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও আইনের শাসনের পথনির্দেশক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এতে উল্লেখ করা হয়—
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ১৯৭২ সালের সংবিধান, বাকশালের উত্থান ও পতন, ১৯৯০ সালের গণ-আন্দোলন, ১/১১-এর প্রেক্ষাপট ও ২০১৪-২০২৪ সময়কালের তথাকথিত একনায়কতান্ত্রিক শাসনের বিশ্লেষণ উঠে আসে।
ঘোষণায় দাবি করা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ফ্যাসিস্ট, দমনমূলক ও গণবিরোধী শাসনের বিরুদ্ধে বিগত ১৬ বছর ধরে রাজনৈতিক দল, ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবী শ্রেণি নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে গেছে।
ঘোষণায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশের জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে এবং ৫ আগস্ট ২০২৪-এ গণভবনমুখী জনতার যাত্রার মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন।
দেশের সাংবিধানিক সংকট মোকাবিলায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে ৮ আগস্ট ২০২৪ তারিখে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
বলা হয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আইনের শাসন, মানবাধিকার, বৈষম্যহীনতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সকল শহীদকে জাতীয় বীর ঘোষণা এবং ঘোষণাপত্রকে পরবর্তী সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
ঘোষণার গুরুত্বপূর্ণ বার্তাসমূহ:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত