মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতাকে স্মরণে রাখতে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, "জুলাইয়ের শহীদদের সারাজীবন স্মরণে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতের সরকারগুলোকেও এ দায়িত্ব পালন করতে হবে।"
আজ ৮ আগস্ট সকালে নগরের পাঁচলাইশ এলাকায় ‘জুলাই স্মৃতি উদ্যান’–এ সম্ভাব্য স্থানে স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য জায়গা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, “সরকার শহীদদের স্মৃতি সংরক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে এমন একটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে, যা চট্টগ্রামের শহীদদের স্মৃতিকে অম্লান রাখবে।”
পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. গোলাম মোর্শেদ খানসহ জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা শহরের অক্সিজেন এলাকার শীতল ঝরনা খালের ওপর অতিবৃষ্টিতে ধসে পড়া সেতুটি ঘুরে দেখেন। এ সময় তিনি পথচারী ও স্থানীয়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটি সংস্কারের নির্দেশ দেন সিটি করপোরেশনের প্রতিনিধিকে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত