মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম
হাটহাজারী উপজেলার ফতেপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘ”-এর উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।
আজ শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ আনিসুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম এরশাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদ আহমেদ মুন্সি। তিনি তাঁর বক্তব্যে বলেন “বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে, সততা ও নৈতিকতা বজায় রেখে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা হাফেজ জাফর আহমদ, সমাজ প্রতিনিধি মোঃ জাফর, মোঃ ছাবের, সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আবু শায়বা মুছা কাজেম, বিশিষ্ট তরুণ সমাজসেবক মোহাম্মদ জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মোঃ সফিউল আজমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাদের উৎসাহিত করেন জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার জন্য।
শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বই ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত