মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম
সৃজনশীল সাহিত্যচর্চার মঞ্চ ‘নীল কলম’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো কবিতা ও সাংস্কৃতিক আয়োজন ‘বজ্র মানিক দিয়ে গাঁথা’। শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে জমজমাট এই আয়োজনে মিলিত হন দেশের নানা প্রান্তের কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও নীল কলমের উপদেষ্টা রাশেদ রউফ। তিনি বলেন, “প্রেম ও প্রকৃতি ছাড়া সাহিত্য হয় না। সাহিত্য প্রকৃতির সান্নিধ্য ও মানবিক আবেগেই বাঁচে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীল কলম সভাপতি কবি মাহবুবা চৌধুরী, আর অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ও টেলিভিশন উপস্থাপক দিলরুবা খানম চুতি।
কবি ও আবৃত্তিকারদের পদচারণায় মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির গ্যালারি। আবৃত্তি ও কবিতা পাঠে অংশ নেন কবি দীপক বড়ুয়া, খুরশীদ আনোয়ার, মহসিন চৌধুরী, নাছিমা আক্তার রিনা, সুবর্ণা দাস মুনমুন, অভিক ওসমান, শাহাদাত হোসেন শাহেদ, মেরিনা সুলতানা, অঞ্জলি বড়ুয়া, পারভিন রোজি, কামরুন নাহার ডলি, শামীম ফাতেমা মুন্নি, গৌতম কানুনগো, রিজওয়ান মাহমুদ, স্মরণিকা চৌধুরী, কাজী নাছরিন, রায়হানা হাসিব, পারভিন আক্তার, ইউসুফ মোহাম্মদ, এজাজ ইউসুফি, তটিনি বড়ুয়া, শাম্মী এবং অনেকে।
বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন রায়হানা হাসিব, মাহবুবা ছন্দাসহ একদল কবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রটোকল অফিসার সাইফুদ্দিন সাকি, সাবেক শিক্ষক ব্রিজেড ডায়েস, ব্যাংকার লায়ন সোহেলা মাহমুদ, কবি জিন্নাহ চৌধুরী, খবরিকা সম্পাদক মাহবুব পলাশ, সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, লিপি তালুকদার, ডা. উদয় শংকর রায়, হৈমন্তী তালুকদার, তারিফা হায়দার, রিতা ধর, নিগার সুলতানা, হামিদা নিলু, অনিন্দ্য বড়ুয়া, নাছের রহমান, উৎপল কান্তি বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং নীল কলম বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। আয়োজনে অংশগ্রহণকারী সবাই নীল কলমের নির্ধারিত ড্রেস কোড অনুযায়ী বেগুনি শাড়ি পরিধান করে উপস্থিত হন, যা আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত